মালিকের উপর রাগ করে কী কাণ্ড ঘটাল পরিচারক

চমকে যাওয়ার মতই ঘটনা। মালিকের উপর রাগ করে তাঁকে অপহরণ করে ফ্রিজে আটকে রাখল পরিচারক। এমনই ঘটনা ঘটেছে দিল্লির বর্ধিষ্ণু এলাকা গ্রেটার কৈলাসে।

চমকে যাওয়ার মতই ঘটনা। মালিকের উপর রাগ করে তাঁকে অপহরণ করে ফ্রিজে আটকে রাখল পরিচারক। এমনই ঘটনা ঘটেছে দিল্লির বর্ধিষ্ণু এলাকা গ্রেটার কৈলাসে।

মালিকের উপর রাগ করে কী কাণ্ড ঘটাল পরিচারক

পরিচারকের কীর্তি

গ্রেটার কৈলাসের বাসিন্দা কৃষ্ণা খোসলার বাড়িতে কাজ করতেন কিষণ নামে এক পরিচারক। অল্পবয়সী ছেলেটি তাঁর ৯১ বছরের বৃদ্ধ কৃষ্ণ খোসলার দেখা শোনা করত। শনিবার বিকেলে খোসলার বাড়িতে একটি টেম্পোতে করে জনা পাঁচেক লোক হাজির হয়। কৃষ্ণ খোসলা এবং তাঁর স্ত্রীকে অচৈতন্য করে ফেলে তাঁরা। তারপর বাড়ির ফ্রিজে বন্ধ করে রাখে সে। তদন্তে নেমে পুলিসের প্রাথমিক সন্দেহই ছিল কিষণের উপর। তাঁকে জেরা করতেই বেরিয়ে পড়ে সত্যিটা।

উদ্বিগ্ন এলাকার বাসিন্দারা

গ্রেটার কৈলাস এলাকার বাসিন্দারা খবরটি জানতে পারার পর রীতিমতো চমকে গিয়েছেন। তাঁরা জানিয়েছেন এলাকায় চুরি-ডাকাতির ঘটনা ঘটে ঠিকই কিন্তু এই ধরনের ঘটনা এই প্রথম ঘটল। এই নিয়ে তাঁরা চিন্তায় পড়ে গিয়েছেন। নিজেরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

প্রবীণ নাগরিকদের সুরক্ষায় ত‌ৎপরতা

দিল্লি পুলিস প্রবীণ নাগরিকদের সুরক্ষায় একাধিক উদ্যোগ নিয়েছে। একটি বিশেষ অ্যাপ তৈরি করা হয়েছে। যাতে তাঁরা তাঁদের সমস্যার কথা সেই অ্যাপের মাধ্যমে পুলিসকে জানাতে পারেন। এমনকী বিপদে আপদে সেই অ্যাপই তাঁদের সাহায্য পাঠাবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তারপরেই এই ধরনের ঘটনা ঘটে চলেছে। যদিও পুলিসও অবাক হয়ে গিয়েছে এই ঘটনায়
খোসলা বাড়িতে গত এক বছর ধরে কাজ করছিল কিষণ নামে ওই পরিচালক। বিহারের বািসন্দা ওই যুবক। এই ঘটনায় আর কারোর হাত আছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+