Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'সহেরা'-'শেরওয়ানিতে' সেজে ৮৯ বছরের এনডি তিওয়ারি বিয়ে করলেন ছেলে রোহিতের মা উজ্জ্বলাকে

সহেরা-শেরওয়ানিতে ৮৯ বছরের এনডি তিওয়ারি বিয়ে করলেন ছেলে রোহিতের মা উজ্জ্বলাকে
লখনউ, ১৫ মে : ৬ বছর আইনি লড়াই চলার পর রোহিত শেখরকে নিজের সন্তান বলে স্বীকার করেছিলেন কংগ্রেস নেতা এনডি তিওয়ারি। তারই দুমাসের মধ্যে রোহিতের মা উজ্জ্বলা শর্মাকে স্ত্রীয়ের স্বীকৃতি দিলেন কংগ্রেসের এই বরিষ্ঠ নেতা। শুধু মুখের কথায় নয়, লখনউতে রীতিমতো শাস্ত্রমতে বিয়ে করলেন ৮৯ বছরের এই নেতা।

মাথায় 'সহেরা', পরনে শেরওয়ানি, গলায় মালা পরে বিয়ের সাজে সেজে ওঠা ৬৭ বছরের কনের সঙ্গে অগ্নিসাক্ষী মতে সাত পাকে বাঁধা পড়লেন এনডি তিওয়ারি। উজ্জ্বলাদেবী দিল্লির একটি কলেজের অধ্যাপিকা ছিলেন। রোহিতের জন্মের সময় উজ্জ্বলাদেবীর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন তিওয়ারি। স্ত্রীয়ের স্বীকৃতি নয়, উজ্জ্বলাদেবী চেয়েছিলেন রোহিতকে সন্তানের স্বীকৃতি দিন তিওয়ারি। কিন্তু সে বিষয়ে আপত্তি ছিল স্বয়ং তিওয়ারির।

উজ্জ্বলা দেবীর কথায়, রোহিতকে স্কুলে ভর্তির সময় তিনি চেয়েছিলেন স্কুলের খাতায় রোহিতের বাবা হিসাবে এন ডি তিওয়ারির নাম দিতে। কিন্তু তার রাজনাতিক পরিচয়ের কথা মাথায় রেখে সে কাজ তিনি করেননি। তিওয়ারিও তাঁকে কথা দিয়েছিলেন রোহিতকে তিনি পরে দত্তক নেবেন। তাই তিওয়ারিকে বিশ্বাস করেছিলেন তিনি।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>89 की उम्र में फिर दूल्हा बने कांग्रेस नेता एनडी तिवारी. उज्जवला शर्मा से बुधवार को लखनऊ में की शादी <a href="http://t.co/iXDSm9BHB7">pic.twitter.com/iXDSm9BHB7</a></p>— आज तक (@aajtak) <a href="https://twitter.com/aajtak/statuses/466818374807195648">May 15, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

পরে উজ্জ্বলা দেবী এনডি তিওয়ারির দেহরক্ষী ও বিশেষ দায়িত্বে থাকা ২ কর্মীর বিরুদ্ধ অভিযোগ দায়ের করেন তাঁর বাড়িতে ঢুকতে বাধা দেওয়ায়। ২৪ এপ্রিল দিল্লি হাইকোর্ট রায় দেয় রোহিত শেখর এনডি তিওয়ারির জৈবিক সন্তান। তার আগেই অবশ্য রোহিতকে নিজের ছেলে বলে জানিয়ে দেন তিওয়ারি।

এর পরই উজ্জ্বলাকেও স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেন কংগ্রেসের এই বরিষ্ঠ নেতা। উজ্জ্বলাকে পরিবারের একজন করে নিতে তাঁর সঙ্গে বিয়ে করবেন ঠিক করেন। এবং সে কথা জানিয়ে দেন রোহিত ও উজ্জ্বলাদেবীকেও। তাঁরা এবিষয়টি জেনে সম্মতি জানান। সেই অনুযায়ী বুধবার রাতে লখনউয়ে ঘটা করে বিয়ে করেন ৮৯ বছরের পাত্র ও ৬৭ বছরের পাত্রী। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছেলে রোহিত শেখরও।

প্রথম স্ত্রী সুশীলা সনওয়ালের সঙ্গে ১৯৫৪ সালে বিয়ে হয় এনডি তিওয়ারির। ১৯৯৩ সালে মৃত্যু হয় তাঁর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+