অরুণাচলে ৮৮ জন ছাত্রীকে এমনই শাস্তি, যা জানলে চমকে যাবেন
প্রধান শিক্ষিকাকে নিয়ে খারাপ শব্দ লেখার অভিযোগ। অরুণাচল প্রদেশের এক স্কুলের বেশ কয়েকজন ছাত্রীকে নগ্ন করে দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠল তিন শিক্ষিকার বিরুদ্ধে।
প্রধান শিক্ষিকাকে নিয়ে খারাপ শব্দ লেখার অভিযোগ। অরুণাচল প্রদেশের এক স্কুলের বেশ কয়েকজন ছাত্রীকে নগ্ন করে দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠল তিন শিক্ষিকার বিরুদ্ধে।

অরুণাচল প্রদেশের পাপুমপারে জেলার তানি হাপ্পার কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ৮৮ জনকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। এমনটাই জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটে ২৩ নভেম্বর।
ঘটনাটি সামনে আসে ২৭ নভেম্বর। ছাত্রীরা অল সাগালি স্টুডেন্টস ইউনিয়নকে জানানোর পরে এই দিন স্থানীয় থানায় এফআইআর দায়ের করা হয়।
অভিযোগ অনুযায়ী, দুজন অ্যাসিস্ট্যান্ট টিচার এবং একজন জুনিয়র টিচার ৮৮ জন ছাত্রীকে অন্য ছাত্রীদের সামনে নগ্ন হতে বাধ্য করে। প্রধান শিক্ষিকা এবং এক ছাত্রীকে নিয়ে অভদ্র ভাষায় লেখা একটা কাগজ খুঁজতে গিয়েই এই অবস্থা করা হয় বলে অভিযোগ।
পাপুমপারের পুলিশ সুপার থুমে আমো জানিয়েছেন, ছাত্রীদের তরফে এফআইআর দায়ের করেছে, অল সাগালি স্টুডেন্টস ইউনিয়ন। ইটানগরের মহিলা পুলিশ থানাকে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে।
মহিলা পুলিশ থানার দায়িত্ব প্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, অভিযোগকারী ছাত্রী, তাদের অভিভাবক এবং স্কুলের শিক্ষিকাদের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলা হবে।
স্কুলে ছাত্রী ও শিক্ষিকাদের সঙ্গে কথা বলে অল পাপুমপারে ডিস্ট্রিক্ট স্টুডেন্টস ইউনিয়ন। তারাই জানিয়েছে, অজ্ঞাত পরিচয় ছাত্রীদের কেউ প্রধান শিক্ষিকা এবং এক ছাত্রী সম্পর্কে খারাপ শব্দ কাগজে লেখে।
ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ৮৮ ছাত্রীর যে সব ছাত্রীদের নগ্ন করা হয়েছিল, তাদের কাচ থেকে ব্যাখ্যাও দাবি করেছেন শিক্ষিকারা। তবে ছাত্রীদের শাস্তি দেওয়ার আগে, স্কুল কর্তৃপক্ষ ছাত্রীদের অভিভাবকদের সঙ্গে কথা বলেনি বলে জানিয়েছে অল পাপুমপারে ডিস্ট্রিক্ট স্টুডেন্টস ইউনিয়ন।
ঘটনায় রাজনীতির আঁচও লেগেছে। অরুণাচল প্রদেশ কংগ্রেস কমিটি ঘটনার কড়া নিন্দা করে বিবৃতি দারি করেছে। শিক্ষিকাদের এই ব্যবহার ছাত্রীর ওপর প্রভাব ফেলবে বলে বিবৃতিতে মন্তব্য করা হয়েছে।












Click it and Unblock the Notifications