দেশে উৎপাদন ক্ষেত্রে চাকরির হাল কেমন, জানাচ্ছে সমীক্ষা

এপ্রিল থেকে জুনের মধ্যে ৬৪ হাজার চাকরি তৈরি হয়েছে। উৎপাদন ক্ষেত্রে ৮৭,০০০ কর্মসংস্থান নষ্ট হয়েছে। যা প্রধানমন্ত্রীর 'মেক ইন ইন্ডিয়া' প্রজেক্টকে বাস্তবায়িত করার ক্ষেত্রে একটি অন্তরায়।

সরকারী সমীক্ষার রিপোর্টে নন-ফার্ম ক্ষেত্রগুলিতে চাকরির হাল নিয়ে আশঙ্কার মেঘ জমা হতে শুরু করেছে। ৮ টি মূল সেক্টর নিয়ে সরকারি সমীক্ষার এই রিপোর্ট চমকে দেওয়ার মতো। রিপোর্টে জানা গিয়েছে, গত বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে ৬৪ হাজার চাকরি তৈরি হয়েছে। উৎপাদন ক্ষেত্রে ৮৭,০০০ কর্মসংস্থান নষ্ট হয়েছে। যা প্রধানমন্ত্রীর 'মেক ইন ইন্ডিয়া' প্রজেক্টকে বাস্তবায়িত করার ক্ষেত্রে একটি অন্তরায়।

দেশে উৎপাদন ক্ষেত্রে চাকরির হাল কেমন, জানাচ্ছে সমীক্ষা

লেবার্স ব্যুরো কোয়ার্টালির সমীক্ষায় দেখা গিয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে ১.৩ লাখ কর্মসংস্থান তৈরি হয়েছে ২০১৭ সালের এপ্রিল থেকে জুনের মধ্যে। এছাড়াও , উৎপাদন,ব্যবসা, রেস্তোরাঁ, পরিবাহণ সহ একাধিক সেক্টরে মোট ৬৬,০০০ কর্মসংস্থান তৈরি হয়েছে, এমনই দাবি সরকারি সমীক্ষার। তবে শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি ক্রমসংস্থান তৈরি হয়েছে বলে পরিসংখ্যান উঠে এসেছে সমীক্ষায়। এক্ষেত্রে ৯৯,০০০ কর্মসংস্থান তৈরি হয়েছে।

এর আগে ২০১৬ সালের এপ্রিল মাসে ৪.৮ লাখ কর্মসংস্থান তৈরি হয় এই আটটি সেক্টরে। যা ২.৩শতাংশ বৃদ্ধিকে পরিলক্ষিত করছে। যদিও এটি আর্থিক উন্নয়নের ক্ষেত্রে বিশাল কোনও ব্যাপার নয়। তবে এই নেতিবাচক পরিস্থিতিতেও একটি বড় দিক হল, মহিলাদের কর্মসংস্থান। গত বছরের এপ্রি থেকে জুনের মধ্য়ে, ৬৪ হাজার নতুন কর্মসংস্থানের মধ্যে ৫১ হাজার দখল করে রয়েছেন মহিলারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+