Sivok-Rangpo Railway Line: বাংলা থেকে সিকিম ট্রেনেই! ৮৫৫.৫ মিটার দৈর্ঘ্য টানেল তৈরি

Sivok-Rangpo Railway Line: সেবক রংপো রেল প্রকল্পের কাজ শেষ হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। এই প্রকল্পের ১৪টি টানেলের মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং টানেলের ব্রেক থ্রু অর্থাৎ এডিটের কাজ সম্পন্ন হল। কঠিন যাত্রাপথ ছিল এই টানেল নম্বর ওয়ানের। সমস্ত বাঁধা অতিক্রম করে টানেল নম্বর ওয়ানের ব্রেক থ্রু হওয়ায় উচ্ছ্বসিত কর্মী সহ ইরকন কোম্পানির আধিকারিকরা।

শুধু তাই নয়, এই টানেলের কাজ শেষ হওয়ায় সেবক রংপো রেল প্রকল্পের (Sivok-Rangpo Railway Line) কাজ অনেকটাই এগিয়ে গেল। শুধু তাই নয়, কাজ শেষ হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।

Sivok-Rangpo Railway Line

জানা গিয়েছে, এই নিয়ে মোট আটটি টানেলের (Sivok-Rangpo Railway Line) কাজ এক প্রকার সম্পন্ন হল। এখন শুধু এই টানেলে রেললাইন পাতার কাজ হবে। আর সেই কাজ দ্রুত শুরু হবে বলেও জানা গিয়েছে। এক নম্বর টানেল ব্রেক থ্রু হওয়ার পর সুড়ঙ্গের (Sivok-Rangpo Railway Line) ভিতরেই রীতিমতো উৎসবে মাতলেন সকলে। বিশেষ করে গত কয়েকদিন আগেই উত্তরকাশীর টানেলে ৪১ জন শ্রমিক আটকে পড়েছিলেন।

সম্প্রতি তাঁদের উদ্ধার করা হয়। যদিও এই রেল প্রকল্পের (Sivok-Rangpo Railway Line) কাজের সমস্ত সমস্ত নিরাপত্তা বিষয়কে মাথায় রাখা হয়। এমনকি প্রত্যেকদিন সমস্ত যন্ত্রপাতিকেও পরীক্ষা করা হয়। জানা গিয়েছে, ২০২২ সালের জানুয়ারি মাসে এই টানেলের (Sivok-Rangpo Railway Line) কাজ শুরু হয়। ৯০ থেকে ৯৫ জন শ্রমিক প্রতিনিয়ত কাজ করার পর এই টানেলটির অবশেষে বুধবার ব্রেক থ্রু হল।

মুলত ৮৫৫.৫ মিটার দৈর্ঘ্যের এই টানেলটি (Sivok-Rangpo Railway Line)। এদিন ব্রেক থ্রু করার সময় উপস্থিত ছিলেন ইরকনের প্রজেক্ট ডিরেক্টর মহেন্দ্র সিং। তিনি দাবি করেন, নির্ধারিত ২০২৪ সালের ডিসেম্বর মাসের মধ্যেই কাজ সম্পন্ন হয়ে যাবে।

তিনি আরও জানান, গোটা প্রজেক্টে মোট ১৪টি টানেল রয়েছে। তার মধ্যে রয়েছে আটটি এডিট। এটি ছিল সর্বশেষ এডিট। সেই এডিটেরও ব্রেক থ্রু হয়ে গেল। তবে এই টানেলটি নির্মাণের ক্ষেত্রে অনেক বাঁধা ছিল বলে দাবি মহেন্দ্র সিংয়ের। কিন্তু সমস্ত চ্যালেঞ্জ অতিক্রম করে এই টানেলের কাজ শেষ করা হয়েছে। যা বড়সড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে। শুধু তাই নয়, যেভাবে কাজ এগোচ্ছে তাতে ২৪ সালের মধ্যেই সিকিমে রেলে (Sivok-Rangpo Railway Line) যাওয়া সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+