মুম্বইয়ে ৮৫ বছরের চিকিৎসক প্রয়াত, সন্দেহ করোনা ভাইরাসের সংক্রমণই কাড়ল প্রাণ
মুম্বইয়ে ৮৫ বছর বয়সী চিকিৎসক মৃত্যু হল। তাঁর শরীরে করোনা ভাইরাস পজিটিভ ছিল। সূত্রের খবর, ওই চিকিৎসকের ডায়াবেটিস ছিল।
মুম্বইয়ে ৮৫ বছর বয়সী চিকিৎসক মৃত্যু হল। তাঁর শরীরে করোনা ভাইরাস পজিটিভ ছিল। সূত্রের খবর, ওই চিকিৎসকের ডায়াবেটিস ছিল। তিনি তাঁর দু'জন আত্মীয়ের সংস্পর্শে এসেছিলেন যাঁদের ইংল্যান্ডে সাম্প্রতিক ভ্রমণের ইতিহাস রয়েছে। এই আত্মীয়দের শরীরেও করোনা ভাইরাস পজিটিভ ছিল।

প্রয়াত চিকিৎসক একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। করোনা ভাইরাসজনিত কারণে তিনি মারা গিয়েছিলেন কি না তা নিশ্চিত করার জন্য তার নমুনাগুলির ফের পরীক্ষা করা হবে সরকারিভাবে। তবে বেসরকারি হাসপাতাল নিশ্চিত করেছে যে, ওই চিকিৎসকের কোভিড-১৯ ইতিবাচক ছিল।
বৃহস্পতিবার তাঁকে ভর্তি করা হয়েছিল চারনি রোডের সইফি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারপর তাঁর সিটি স্ক্যান হয়। এরপর তাঁর সোয়াব টেস্টের জন্য নমুনা পাঠানো হয় ল্যাবরেটরিতে। তারপর তাঁকে হিন্দুজা হাসপাতালে আনা হয়। সেখানেই শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।












Click it and Unblock the Notifications