ডোনাল্ড ট্রাম্পের জন্য খাদি কুর্তা বুনলেন ৮৪ বছরের বৃদ্ধ তাঁতি

আগামী ২৪শে ফেব্রুয়ারি সস্ত্রীক ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই ট্রাম্পকে ভারত ভ্রমনের সুখকর অভিজ্ঞতা দিতে প্রস্তুতি প্রক্রিয়ায় কোনও খামতি রাখছে না ভারত।

ডোনাল্ড ট্রাম্পের জন্য খাদি কুর্তা বুনলেন ৮৪ বছরের বৃদ্ধ তাঁতি

পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদরা ভারত সফরকালে ট্রাম্পের কাছ থেকে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির প্রত্যাশা করছেন। অন্যদিকে এমতাবস্থায় দাঁড়িয়ে কোয়েম্বাটোরের পোলাচির একটি গ্রামের ৮৪ বছরের অশতিপর বৃদ্ধ এই সময় তার প্রতিভা প্রকাশের পথ খুঁজে নিয়েছেন।

সূত্রের খবর, পোলাচির ভেট্টাইকরনপুদুরের তাঁতি ভি এস বিশ্বনাথন ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি খাদিপ কুর্তা নিজের হাতে তৈরি করেছেন। দেশের মানুষের মধ্যে খাদির পোশাক ব্যবহারে আরও বৃহত্তর সচেতনতা গড়ে তুলতেই তাঁর এই অভিনব উদ্যোগ বলে জানা গেছে। তাঁর মতে এই জন্য তিনি জাতির জনক মহাত্মা গান্ধীর নির্দেশিত পথেরই অনুসরণ করছেন।

ইতিমধ্যে তাঁর নিজ হাতে বোনা ওই খাদির বস্ত্র তিনি দিল্লিতে প্রধানমন্ত্রীর দফতরেও পাঠিয়েছেন বলে জানা যাচ্ছে। ট্রাম্প দিল্লিতে এলে তাঁর হাতে প্রধানমন্ত্রী মোদী ওই পোশাক তুলে দেবেন বলে আশাবাদী এই বৃদ্ধ তাঁতী। এর আগে বিশ্বনাথন কোয়ম্বাটর সফরে আসা একাধিক নেতার হাতে এই খাদি বস্ত্র তুলে দিয়েছিলেন বলে জানা যাচ্ছে। প্রাক্তন রাষ্ট্রপতি ভি ভি গিরি এবং আর ভেঙ্কাতারমন, প্রবীণ তামিল অভিনেতা সিভাজি গণেশান যখন এই শহরে আসেন তখন তাদের হাতেও খাদির পোশাক তুলে দেন এই তাঁতি। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রাক্তণ মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামাকেও খাদি কুর্তা উপহার দিয়েছিলেন এই অশতিপর বৃদ্ধ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+