Vande Bharat Express Train: ৮২ নম্বর বন্দে ভারত তৈরি করে ফেলল ICF! কীভাবে তৈরি হচ্ছে? অবাক করবে একেবারে

Vande Bharat Express Train: বন্দে ভারত এক্সপ্রেসের দিকে বিশেষ নজর ভারতীয় রেলের! আর সেদিকে তাকিয়ে ২০২৪-২৫ আর্থিক বছরে কোচের উৎপাদনেও জোর দিয়েছে মোদী সরকার। ভারতীয় রেলযাত্রায় বিপ্লব এনেছে বন্দে ভারত, যা কিনা একেবারেই দেশের প্রযুক্তিতে ভারতের মাটিতেই তৈরি হচ্ছে। তুলনামূলক ট্রেনের ভাড়া বেশি হলেও এই ট্রেনে ক্রমশ ভিড় বাড়ছে যাত্রীদের।

আগামিদিনে আরও বেশ কয়েকটি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express Train) চালানোর কথা রয়েছে। আর তাই ট্রেনের উৎপাদনে গতি আনা হচ্ছে। চেন্নাই'য়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (ICF) বন্দে ভারত কোচগুলির উত্পাদন হচ্ছে। উল্লেখযোগ্যভাবে চলতি অর্থ বছরে ICF এর উৎপাদন ক্ষমতা অনেকটাই বাড়ানো হয়েছে।

Vande Bharat Express Train

Vande Bharat Express Train: তৈরি হচ্ছে নতুন রেকর্ড

বলে রাখা প্রয়োজন, ভারতীয় রেলের উৎপাদন ইউনিট ICF বন্দে ভারত ট্রেন তৈরিতে একটি নতুন রেকর্ড গড়েছে। ৮২তম বন্দে ভারত চেয়ারকার রেকের নির্মাণ করে ফেলেছে এই সংস্থা। যা যুগান্তকারী বলছেন রেল আধিকারিকরা। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, খুব শীঘ্রই এই ট্রেন ভারতীয় রেল ট্র্যাকে ছুটতে দেখা যাবে।

ওই সংবাদমাধ্যমকে রেলের এক আধিকারিক জানিয়েছেন, গত ২০ ফেব্রুয়ারি ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (ICF) ৮২ তম বন্দে ভারত এক্সপপ্রেস রেডি করে ফেলেছে। আগামী ৩১ মার্চের মধ্যে তিনটি আরও রেক তৈরির টার্গেট সংস্থা নিয়েছে। আর তা সম্পূর্ণ করতে দিন-রাত কাজ চলছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।

Vande Bharat Express Train:তিন ধরনের কোচ তৈরি হচ্ছে

রেলের উৎপাদন ইউনিট ICF -এ তিন ধরনের কোচের বন্দে ভারত ট্রেন সেটের নির্মাণ চলছে। যার মধ্যে আছে ৮, ১৬ এবং ২০। অর্থবছর ২৪ এর মধ্যে এই সংস্থা ৮ টি রেক এবং ১৬ টি রেকের কোচ তৈরি করেছিল। বর্তমানে ১৩৬ টি বন্দে ভারত গোটা দেশে চলচঝে। যার মধ্যে ৮ টি মধ্য রেলওয়ে (CR) এবং দক্ষিণ মধ্য রেল (SCR) এ চলছে। এছাড়া পূর্ব কোস্ট (ECOR) রেলওয়ের হাতে আছে ৬ টি, পূর্ব মধ্য রেলওয়ে (ECR) এবং পূর্ব রেলের (ER) হাতেও আছে সেমি বুলেট।

অন্যদিকে উত্তর উত্তর মধ্য রেলওয়ে (NCR) এর তরফে 2 টি বন্দে ভারত এক্সপ্রেস চালানো হচ্ছে। উত্তর পূর্ব রেলওয়ে (NER)র তরফে চারটি, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (NFR), দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে (SECR) এবং পশ্চিম মধ্য রেলওয়ে (WCR) র তরফেও একাধিক বন্দে ভারত চালানো হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+