Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

৩২ নয়, মুখে বিরজমান ৮২টি দাঁত!‌ জটিল টিউমারে আক্রান্ত কিশোরের সফল অস্ত্রোপচার পাটনায়

৩২ নয়, মুখে বিরজমান ৮২টি দাঁত!‌ জটিল টিউমারে আক্রান্ত কিশোরের সফল অস্ত্রোপচার পাটনায়

বিহারের এক অদ্ভুত ঘটনা সম্প্রতি সামনে এসেছে। যা দেখে হতবাক চিকিৎসক তথা সোশ্যাল মিডিয়ার নেটিজেনরাও। কারণ একজন স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের যেখানে ৩২টি দাঁত থাকার কথা, সেখানে ওই কিশোরের মুখে ৮২টি দাঁতের সন্ধান পান চিকিৎসকরা। পাটনার ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (‌আইজিআইএমএস)‌ ওই ১৭ বছরের কিশোরের অস্ত্রোপচার হয়েছে সম্প্রতি, তার বিরল টিউমার ধরা পড়ে চোয়ালে।

অস্বাভাবিক বড় দাঁত

অস্বাভাবিক বড় দাঁত

১৭ বছরের নীতীশ কুমার গত পাঁচ ধরে তাঁর চোয়ালে জটিল টিউমার '‌ওডনটোম'‌ বহন করে বেড়াচ্ছে, যা লক্ষাধিকের মধ্যে একজনের হয়ে থাকে। চিকিৎসার গাফিলতির জন্য বেশ কিছু বছর ধরে তার অবস্থা ক্রমশঃ খারাপের দিকে এগোচ্ছিল। ওই কিশোরের চোয়ালের এই দাঁতগুলি স্বাভাবিক দাঁত থেকে আলাদা ছিল এবং সময়ের সাথে সাথে এগুলিও বাড়ছিল। অস্ত্রোপচারের আগে স্ক্যানে ধরা পড়ে যে তাঁর চোয়ালে একাধিক ফোলা ভাব রয়েছে। অতিরিক্ত দাঁতের কারণে তাঁর মুখও বিকৃত ছিল এবং বড় বড় দাঁতগুলি চোয়ালের নীচে বসানো ছিল। তাকে দেখে লোকেরা ভয় পেত।

জটিল ওডনটোম রোগ

জটিল ওডনটোম রোগ

পাটনার আইজিআইএমএসের চিকিৎসক ডাঃ প্রিয়াঙ্কর সিং বলেন, '‌কিশোর এসেছিল চোয়ালের বেদনা ও ফোলা ভাব নিয়ে। পরীক্ষার পর আমরা বুঝতে পারি যে কিশোর জটিল ওডনটোমে আক্রান্ত, এটি এক বিরল চোয়ালের টিউমার।'‌ দাঁত বিকাশের ত্রুটির সময় এই টিউমারের জন্ম হয়। তিনি বলেন, '‌অস্ত্রোপচারের সময় নজরে এসেছিল যে দাঁতের কিছু অংশ চোয়ালের পেছনে বিকশিত হওয়ার ফলে ৮২টি দাঁতের জন্ম হয়। ওই রোগী এখন সুস্থ আছেএবং খুব শীঘ্রই তাকে ছেড়ে দেওয়া হবে।'‌

 চিকিৎসার জন্য বড় বড় শহরে গিয়েছে নীতীশ

চিকিৎসার জন্য বড় বড় শহরে গিয়েছে নীতীশ

নীতীশ দিল্লিসহ ভারতের অনেক বড় শহরে চিকিৎসার জন্য দৌড়েছে, তবে বিষয়টি চিকিৎসকদের নাগালের বাইরে ছিল। নীতীশের বাইরের উভয় চোয়ালের নীচের অংশে এতটা ফোলা ছিল যে মুখটি খুলতে কষ্ট হত তার। তার মুখ এতটাই বিকৃত হয়েছিল যে এটি দেখে লোকেরা ভয় পেত।

 জলের সঙ্গে দাঁত গিলে মৃত্যু

জলের সঙ্গে দাঁত গিলে মৃত্যু

কিছুদিন আগে চেন্নাইয়ের এক মহিলা নকল দাঁত জলের সঙ্গে গিলে ফেলায় মৃত্যু হয় তাঁর। ৪৮ বছরের ওই মহিলা সাত বছর আগে তাঁর তিনটে দাঁত বাঁধিয়ে ছিলেন। চিকিৎসকদের মতে, তার মধ্যে একটা দাঁত আলগা হয়ে যাওয়ায় এই বিপত্তি হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+