শহরে কর্মসংস্থান হারিয়েছেন ৮০ শতাংশ মানুষ, জীবন ধারণের জন্য বাধ্য হয়েছেন ঋণ নিতে

শহরে কর্মসংস্থান হারিয়েছেন ৮০ শতাংশ মানুষ

লকডাউনে থমকে গিয়েছে অর্থনীতির চাকা। এর জেরে ব থেকে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষ ও পরিযায়ী শ্রমিকদের। লকডাউনের এই সময়ে পরপর ঘোষণা হচ্ছে সাহায্য, আর্থিক প্যাকেজ। তবে তার কতটুকু পৌঁছাচ্ছে সাধারণ মানুষের কাছে? এই প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল।

সাধারণ মানুষের দুর্ভোগের ছবি

সাধারণ মানুষের দুর্ভোগের ছবি

এই বিষয়েই একটি সমীক্ষা করে কয়েকটি সিভিল সোশাইটি অর্গনাইজেশন ও আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়। আর সেই সমীক্ষাতেই উঠে আসে ভারতের সাধারণ মানুষের দুর্ভোগের এক বেদনাদায়ক চিত্র। দেশের ১২টি রাজ্যের ৩ হাজার ৯৭০ জনের উপর করা এই জরিপে সেই মানুষগুলির দুঃখের কথা সামনে এসেছে।

চাকরি হারিয়েছে শহরের ৮০ শতাংশ মানুষ

চাকরি হারিয়েছে শহরের ৮০ শতাংশ মানুষ

সমীক্ষায় দেখা যাচ্ছে, গ্রামীণ এলাকা থেকে শহরে বেশি সংখ্যক মানুষ চাকরি হারিয়েছে। শহরগুলিতে গড়ে ৮০ শতাংশ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। গ্রামীণ এলাকাতে এই হার তুলনামূলক কম। সেখানে ৫৮ শতাংশ মানুষ কর্মহীন হয়েছেন।

জীবন ধারণ করতে ঋণ নিতে বাধ্য

জীবন ধারণ করতে ঋণ নিতে বাধ্য

এছাড়া যারা লকডাউনে কাজ করছেন, তাদের খুব একটা স্বস্তি নেই। লকডাউনে কাজ করা প্রায় ৫৭ শতাংশ মানুষ জানিয়েছেন যে তারা কাজের বিনিময়ে খুব কম টাকা পেয়েছেন অথবা কোনও টাকাই পাননি। সমীক্ষায় আরও দেখা গিয়েছে, শহরে থাকা ৪৩ শতাংশ মানুষ দিনযাপন করতে ঋণ নিতে বাধ্য হয়েছে। গ্রামে থাকা ৩৪ শতাংশ মানুষও ঋণ নিয়ে জীবযাপন করছে।

লকডাউনে অবলুপ্ত ১১ কোটি চাকরি

লকডাউনে অবলুপ্ত ১১ কোটি চাকরি

এদিকে সেন্টার ফর মনিটরিং ইকোনমির একটি সমীক্ষা জানাচ্ছে, মোট ১১.৪ কোটি চাকরি লকডাউনের বাজারে অবলুপ্ত হয়ে গিয়েছে। দেশে বেকারত্বের হার বেড়ে হয়েছে ২৭.১ শতাংশ, যেটা এখনও পর্যন্ত সবচেয়ে বেশি। দেশে শিল্পোত্পাদন কমেছে ১৬.৭ শতাংশ।

বিশ্বের ১৪৯টি দেশের জিডিপির থেকেও বেশি মোদীর আর্থিক প্যাকেজের পরিমাণ!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+