কোভিড–ফ্লুয়ের প্রকোপে নাজেহাল দিল্লিবাসী, ৮০ শতাংশ পরিবার আক্রান্ত, জানাচ্ছে সমীক্ষা
দিল্লি-এনসিআর অঞ্চলে গত ৩০ দিনে ১০টি মধ্যে ৮টি পরিবার ভাইরাল ফিভার ও কোভিড-১৯-এর ভয়াবহ সাক্ষী থেকেছে। লোকাল সার্কেল তাদের সাম্প্রতিক সমীক্ষায় এই তথ্য খুঁজে বের করেছে। আক্রান্ত পরিবারের সদস্যরা জ্বর, নাক থেকে জল পরা ও ক্লান্তির মতো কোভিড সম উপসর্গের অভিজ্ঞতায় নাজেহাল। সমীক্ষায় এও উঠে এসেছে যে অধিকাংশ মামলাতেই মানুষ বাড়িতে বসে টেস্ট করা পছন্দ করছেন যে আদৌও তাঁরা কোভিড নাকি ভাইরাল ফিভারে আক্রান্ত। তবে কোভিড হোক বা ভাইরাল ফিভার, তা পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে, বিশেষ করে শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে।

লোকাল সার্কেলের এই সমীক্ষায় যেগুলি উঠে এসেছে তা হল
১) গত বছরের তুলনায় এই বছরের বর্ষার মরশুমে পরিবারগুলি দ্বিগুণ স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছে। গত বছর জুলাই-অগাস্টে ৪১ শতাংশ পরিবার জানিয়েছিল যে তাঁদের পরিবারের অন্তত একজন সদস্য অসুস্থ, সেটা এ বছর দাঁড়িয়েছে ৮২ শতাংশে।
২) কোভিড কেস সম্ভবত এই বছরে এই বৃদ্ধিতে অবদান রাখছে।

মহামারি শেষ হয়নি
গত ১৬ অগাস্ট দিল্লির লেফটেন্যান্ট গর্ভনর ভিকে স্যাক্সেনা বলেন, 'এটা বোঝা খুব জরুরি যে মহামারি এখনও শেষ হয়নি। আমি সকলকে কোভিড বিধিগুলি কড়াভাবে মেনে চলার আবেদন করব।' স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৯১৭ জন এবং করোনা টেস্টে ২০ শতাংশ পজিটিভ হার পাওয়া গিয়েছে। কোভিডের পাশাপাশি , চিকিৎসক ও হাসপাতালগুলি ভাইরাল বা ফ্লু কেসের বাড়বাড়ন্ত নিয়েও রিপোর্ট করছে। অধিকাংশ কেসেই, আক্রান্তরা নাক থেকে জল পড়া, মাথা ব্যথা, গলা ব্যথা ও ক্লান্তির মতো উপসর্গ নিয়ে আসছেন। কিছু মানুষ এর সঙ্গে জ্বর নিয়েও চিকিৎসকের দ্বারস্থ হচ্ছেন।

লোকাল সার্কেলের সমীক্ষা
এই ভাইরাল ও কোভিডের বিস্তার ও ঝুঁকির মাত্রা বোঝার জন্য লোকাল সার্কেল দিল্লি-এনসিআর শহরের নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম ও ফরিদাবাদে সমীক্ষা চালায় এবং সেখান থেকে ১১ হাজার প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। যার মধ্যে ৬৩ শতাংশ পুরুষ ও ৩৭ শতাংশ মহিলা ছিল বলে জানা গিয়েছে। সমীক্ষায় উঠে এসেছে যে গত ৩০ দিনে দিল্লি-এনসিআরের ১০টি পরিবারের ৮টি পরিবারের এক বা দুই সদসষ ভাইরাল/ফ্লু-এর মতো উপসর্গের সাক্ষী থেকেছে। এর মধ্যে, ৫৪ শতাংশ পরিবার জানিয়েছে যে গত একমাসে পরিবারের ২-৩ জন সদস্য ফ্লু থেকে সেরে উঠেছেন, অন্যদিকে ২৩ শতাংশ পরিবার জানিয়েছে যে তাদের পরিবারের চার বা বেশি সদস্য আক্রান্ত এবং ৮ শতাংশ পরিবারের একজন করে সদস্যের ফ্লু-এর মতো উপসর্গ দেখা দিয়েছে। একমাত্র ১৫ শতাংশ পরিবার জানিয়েছে যে তাদের পরিবারের কোনও সদস্য অসুস্থ হয়নি।

ভাইরাল ফ্লু ও কোভিডে জেরবার দিল্লি
বৃষ্টির মরশুমে ফ্লু-এর মতো উপসর্গ এবং ভাইরাল ফিভার অস্বাভাবিক না হলেও এ বছর আক্রান্ত পরিবারের সংখ্যা গত বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে। দিল্লি এনসিআর-এর ৪১ শতাংশ পরিবারে গত বছর এক বা একাধিক সদস্য আক্রান্ত হয়েছিল, এই বছর সংখ্যা দ্বিগুণ হয়ে ৮২ শতাংশে দাঁড়িয়েছে। তবে ভাইরাল ফিভারের সঙ্গে কোভিড নিয়েও উদ্বিগ্ন রয়েছে দিল্লিবাসী। তাই রাজ্য ও কেন্দ্র উভয় সরকারের পক্ষ থেকে মাস্ক পরা ও সামাজিক দুরত্ব বজায় রাখার মতো কোভিড বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications