পরিবেশ রক্ষায় দেশের নেতা মন্ত্রীদের পদক্ষেপ নিতে আহ্বান ৮ বছরের লিসিপ্রিয়ার

পরিবেশ রক্ষায় দেশের নেতা মন্ত্রীদের পদক্ষেপ নিতে আহ্বান ৮ বছরের লিসিপ্রিয়ার

৮ বছরের ছোট্ট মেয়ে লিসিপ্রিয়া এই বয়স থেকেই অনুধাবন করেছে জলবায়ু পরিবর্তনের জেরে পরিবেশ কতটা ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়তে পারে। মণিপুরের বাসিন্দা লিসিপ্রিয়া তাই এই বয়সেই সরব হয়েছেন পরিবেশ রক্ষায়।

পরিবেশ রক্ষায় দেশের নেতা মন্ত্রীদের পদক্ষেপ নিতে আহ্বান ৮ বছরের লিসিপ্রিয়ার


বৃহস্পতিবার 'থিঙ্কএডু কনক্লেভ ২০২০'তে বক্তব্য রাখার সময় বিশ্বের কনিষ্ঠতম জলবায়ু রক্ষাকর্মী লিসিপ্রিয়া কঙ্গুজাম বলেছেন, "দিনের পর দিন জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের যা ক্ষতি হচ্ছে তা আমরা নেতৃবৃন্দকে জানালেও তারা কোনও সদর্থক ভূমিকা বা পদক্ষেপ নিচ্ছেন না৷ আমি চাই নেতারা এই প্রসঙ্গে সঠিক পদক্ষেপ নেবেন।"

বিগত বছরের শেষ মাসেই এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি টুইট বার্তায় লিসিপ্রিয়া জানায়, "আমাদের ভবিষ্যৎ রক্ষা করুন। তাই আপনি এবং অন্য রাষ্ট্র নেতাদের কাছে আমার আবেদন, দয়া করে চলতি অধিবেশনে জলবায়ু পরিবর্তন আইন পাশ করানোর বিষয়ে সংসদে সিদ্ধান্ত নিন"।

লিসিপ্রিয়া ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় জলবায়ু পরিবর্তন নিয়ে বক্তৃতা দিয়ে বিভিন্ন জায়গায় সচেতনতা শিবির ও গড়ে তুলেছে।মাত্র আট বছর বয়সেই সে প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত মানুষদের পাশে সাধ্যমতো দাঁড়িয়েছে।এমনকি 'দ্য চাইল্ড মুভমেন্ট’ নামের একটি প্ল্যাটফর্ম ও গড়ে তুলেছেন লিসিপ্রিয়া যেখান থেকে সমস্ত শিশু পরিবেশ রক্ষার জন্য গলা তুলতে পারে।

কিন্তু পরিবেশ কর্মী লিসিপ্রিয়ার অভিযোগ এই সমস্ত ঘটনা সে প্রধানমন্ত্রী কে জানালেও সরকারি তরফে কোনও হেলদোল নেই। তিনি সরকারের দিকে তোপ দেগে বলেন, " আমি স্কুলে যেতে চাই, আমাদের নেতারা যদি এই বিষয়ে ভাবতেন, তাহলে আমাকে এখানে থাকতে হতনা"। তার ভবিষ্যৎ প্রজন্ম যাতে প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনও সংকটে না পড়ে তাই এখন থেকেই সরব লিসিপ্রিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+