নৃশংস দিল্লি, প্রতিশোধ স্পৃহায় শিশুকে খুন করল ৮ বছরের বালক
নৃশংস দিল্লি, প্রতিশোধ স্পৃহায় শিশুকে খুন করল ৮ বছরের বালক।
তার ভাইকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল পাড়ারই এক কিশোরী। প্রতিশোধ তুলতে ওই কিশোরীর দেড় বছরের ভাইকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে এক আট বছরের বালকের বিরুদ্ধে। দক্ষিণ দিল্লির ফতেপুর বেড়ি এলাকার ঘটনায় অভিযুক্ত বালককে আটক করা হয়েছে।

পরিবার সূত্রে খবর, শুক্রবার রাতে মান্ডি গ্রামে বাড়ির ছাদে দিদি ও মায়ের সঙ্গে ঘুমিয়েছিল ওই দেড় বছরের শিশুটি। শনিবার ভোর থেকে শিশুটির কোনা খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ। পরে ওই শিশুর ক্ষতবিক্ষত মৃতদেহ বাড়ির কাছের ড্রেন থেকে উদ্ধার হয় বলেও অভিযোগ। শিশুটির চোখ, পা এবং পেটে ক্ষতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে নিখোঁজ ছিল অভিযুক্ত বালকও। পরে তার খোঁজ পায় পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, কিছুদিন আগে অভিযুক্তের ভাইকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল মৃত শিশুর দিদি। অভিযুক্ত বালককেও ওই কিশোরী মারধর করেছিল বলেও জানতে পেরেছে পুলিশ। ওই ঘটনার প্রতিশোধ তুলতেই এই খুন বলে অনুমান। শিশুর মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।












Click it and Unblock the Notifications