গুজরাতে চিতা বাঘের হামলায় মৃত্যু কিশোরীর
চিতা বাঘের হামলার মৃত্যু হল ৮ বছর বয়সী এক কিশোরীর। ঘটনাটি ঘটেছে সুরাট জেলার উমরপাড়া তেহেশিলের কাছে।
সুরাট, ১১ অক্টোবর : চিতা বাঘের হামলার মৃত্যু হল ৮ বছর বয়সী এক কিশোরীর। ঘটনাটি ঘটেছে সুরাট জেলার উমরপাড়া তেহেশিলের কাছে। বুধবার সন্ধ্যার সময় বাড়ির বাইরে বেড়িয়ে ছিল নিকিতা বাসভ। সেই সময়েই একটি চিতা বাঘের হামলার মুখে পড়ে সে। [হারিয়ে যাওয়া বাঘ খুঁজবে সিবিআই?]
দীর্ঘক্ষণ কিশোরীর খোঁজ না মেলায় শেষ পর্যন্ত বনদফতরে খবর দেওয়া হয়। কিশোরীর বাড়ির থেকে প্রায় ৫০০ মিটার দূর ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার করা হয়। মৃত দেহটি উদ্ধারের পরে তা ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় বলে বন বিভাগের আধিকারিকেরা জানিয়েছেন। [খুনের দায়ে 'মানুষখেকো বাঘ', বন্দি করার নির্দেশ সুপ্রিম কোর্টের]

সরকারের পক্ষ থেকে নিহত কিশোরীর পরিবারকে ৪ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে বলা ঘোষনা করা হয়েছে। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে জঙ্গল লাগোয়া এই গ্রামটিতে মাঝের মধ্যেই চিতা বাঘ বসতি এলাকায় ঢুকে পড়ে । উল্লেখ্য দুদিন আগেই এই এলাকায় অন্য একটি ঘটনায় চিতা বাঘের হামলায় মেহুল বাসভ নামের বছর দশেকের এক কিশোরের মৃত্যু হয়।
এক সপ্তাহের মধ্যে চিতা বাঘের হামলায় দুজনের মৃত্যু হওয়ায় ক্ষোভ ছড়িয়েছে ওই এলাকায়। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে চিতা বাঘটিকে ধরে জঙ্গলে ছেড়ে আসার জন্য চেষ্টা চালানো হচ্ছে।












Click it and Unblock the Notifications