তেলেঙ্গানা সুড়ঙ্গ ধস কাণ্ডে এখনও মেলেনি ৮ শ্রমিকের খোঁজ, এবার সাহায্য নেওয়া হচ্ছে স্নিফার ডগের!

তেলেঙ্গানার শ্রীশৈলম বাম তীর খাল সুড়ঙ্গে আটকে পড়া আট শ্রমিককে উদ্ধারের জন্য নতুন কৌশল অবলম্বন করছে উদ্ধারকারী দল। সুড়ঙ্গের অভ্যন্তরে জমে থাকা কাদা শক্ত হতে শুরু করায় এখন স্নিফার ডগের সাহায্যে তাদের সন্ধান চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলেই জানান হয়েছে। জেলা কালেক্টর বি. সন্তোষ বুধবার এই তথ্য প্রকাশ্যে এনেছেন।

মূলত দুর্ঘটনাটি ঘটেছে গত ২২ ফেব্রুয়ারি। শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ তেলঙ্গানার শ্রীশৈলম সুড়ঙ্গের একাংশ ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় ৫০ জন শ্রমিক ভিতরে কাজ করছিলেন। তাঁদের মধ্যে ৪২ জন বেরিয়ে আসতে সক্ষম হলেও, দ্বিতীয় ধসের কারণে আটজন শ্রমিক সুড়ঙ্গের প্রায় ১৩.৫ কিলোমিটার গভীরে আটকে পড়েন।

উদ্ধারকারীরা জানিয়েছেন যে সুড়ঙ্গের ভিতরে কোমর সমান জল ও কাদা জমে থাকার কারণে, উদ্ধারকাজ কঠিন হচ্ছিল। উদ্ধারকারীরা রবিবার পর্যন্ত ১১ কিলোমিটার পর্যন্ত সুড়ঙ্গে প্রবেশ করতে পেরেছিলেন। কিন্তু তারপর আর প্রবেশ করা সম্ভব হয়নি। তারপর পেরিয়ে গিয়েছে ৩ থেকে ৪ দিন। কিন্তু এখনও ওই নিখোঁজ ৮ শ্রমিকের কোনও খোঁজ মেলেনি। শ্রমিকদের উদ্ধারে দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা, তবে এখন পর্যন্ত তাদের সাথে কোনও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

তাই এবার সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের সন্ধানে নামান হচ্ছে স্নিফার ডগ। জেলা কালেক্টর সন্তোষ জানিয়েছেন, সুড়ঙ্গের ভেতরের কাদা শক্ত হয়ে যাওয়ায় এখন উদ্ধারকারীরা আরও ভেতরে প্রবেশ করতে পারছেন। থার্মাল ফিশিং বোটের মাধ্যমে দুর্ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়েছে। তবে শ্রমিকদের কোনও সাড়া না পাওয়ায়, তাদের অবস্থান শনাক্ত করতে স্নিফার ডগ আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা কালেক্টর এই বিষয়ে জানিয়েছেন, "আমাদের কাছে একটি স্নিফার ডগ রয়েছে, এবং এটি ব্যবহার করে আমরা আটকে পড়া শ্রমিকদের সন্ধান চালাব"।

উদ্ধার পরিকল্পনায় নতুন পদক্ষেপ

এছাড়াও, জাতীয় ভূ-পদার্থ গবেষণা ইনস্টিটিউট (NGRI) মাটির স্থিতিশীলতা ও টানেলের কাঠামোগত পরিস্থিতি মূল্যায়ন করবে। কনভেয়র বেল্ট সিস্টেম পুনরুদ্ধারের কাজ চলছে, যা উদ্ধার প্রচেষ্টার জন্য গুরুত্বপূর্ণ। টানেলের ভেতরে অতিরিক্ত জায়গা তৈরি করতে টানেল বোরিং মেশিন (TBM) ব্যবহার করা হবে বলেও জানা যাচ্ছে।

তেলেঙ্গানার মন্ত্রী উত্তম কুমার রেড্ডি এবং কোমাতিরেডি ভেঙ্কট রেড্ডি উদ্ধার কর্মকাণ্ডের তদারকি করছেন এবং পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করছেন তারাই। উদ্ধারকারীরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করছে, তবে শ্রমিকদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য আরও কিছু সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে উদ্ধারকারীদের পক্ষ থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+