তবলিঘির ৮ বিদেশী সদস্যের ভারত ছেড়ে পালানোর চেষ্টা! শেষ মুহূর্তে কী ঘটল বিমানবন্দরে
তবলিঘির ৮ বিদেশী সদস্যের ভারত ছেড়ে পালানোর চেষ্টা! শেষ মুহূর্তে কী ঘটল বিমানবন্দরে
ভারতে প্রায় ৯০০ এরও বেশি বিদেশী তবলিঘি সদস্যের খোঁজ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। অনেকের খোঁজই মেলেনি। আর যাঁদের খোঁজ মেলেনি তাঁদের ঘিরে আশঙ্কা বাড়ছে। এমন পরিস্থিতিতে এদিন দিল্লিতে ইন্দিরা গান্ধী বিমান বন্দরে ঘটে গিয়েছে বড়সড় ঘটনা।

পালানোর ছক!
জানা গিয়েছে, মালয়েশিয়া থেকে ভারতে আসা ৮ তবলিঘি সদস্য ভারত ছাড়ার পরিকল্পনায় ছিলেন। এঁরা এদিন দিল্লিতে ইন্জিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা ত্রাণের বিমানে উঠে পড়ার ছকে ছিলেন। শেষ মুহূর্তে তাঁদের ধরে ফেলে বিমানবন্দর কর্তৃপক্ষ। এরপর ওই ৮জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে খবর।

তবলিঘির ঘটনার জেরে ৩০ শতাংশ আক্রান্তের হার বেশি
ভারত ইতিমধ্যেই ৩ হাজার পার করে ফেলেছে করোনা আক্রান্তের সংখ্যায়। মৃতের সংখ্যা ৭৭। এমন পরিস্থিতিতে রীতিমতো উদ্বেগ বাড়ছে। জানা যাচ্ছে তবলিঘি জামাতের অনুষ্ঠান থেকে ভারতে ২২ হাজার জন মানুষ পরোক্ষে আক্রান্ত হতে পারেন।

মুজাফ্ফরনগরে মামলা
এদিকে, তবলিঘি জামাতের বিদেশী ১২ জন সদস্য মুজাফ্ফর নগরের একটি ধর্মীয় স্থানে লুকিয়ে ছিলেন বলে খবর। তাঁরা নিজেদের তথ্য পুলিশকে জানাননি বলে খবর ছিল। এদিকে, সূত্র মারফৎ খবর পেয়ে পুলিশ তাঁদের ধরতে পেরেছে। এঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications