জঙ্গি হামলার আশঙ্কায় গোটা দক্ষিণ ভারত সহ ৮ রাজ্যে জারি সতর্কতা, নেপথ্যে কোন ঘটনা

নিছক একটা ফোন কল। পরে জানা গেলে সেটি ভুয়ো। তবে তার জেরেই দেশের আটটি রাজ্যে জারি হয় উচ্চ সতর্কতা। জঙ্গি হামলার সতর্কতায় হাই অ্যালার্ট জারি হয়।

নিছক একটা ফোন কল। পরে জানা গেলে সেটি ভুয়ো। তবে তার জেরেই দেশের আটটি রাজ্যে জারি হয় উচ্চ সতর্কতা। জঙ্গি হামলার সতর্কতায় হাই অ্যালার্ট জারি হয়।

জঙ্গি হামলার আশঙ্কায় ৮ রাজ্যে জারি সতর্কতা

জানা গিয়েছে, কর্ণাটক পুলিশ শুক্রবার রাতে একটি ফোন কল পায়। সেখানে দেশের বিভিন্ন জায়গায় সম্ভাব্য জঙ্গি হামলার কথা বলা হয়। সেই ফোন কলের ওপর ভিত্তি করে কর্ণাটক পুলিশের ডিজি তামিলনাড়ু, মহারাষ্ট্র, কেরল, তেলাঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, গোয়া ও পণ্ডীচেরি সরকারকে চিঠি লিখে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আর্জি জানান। বলা হয় ১৯ জনের একটি জঙ্গি দল হামলার পরিকল্পনা করেছে।

শুক্রবার তামিলনাড়ুর পাম্বান ব্রিজে বোমা হামলার খবর ছড়ায়। শ্রীলঙ্কায় জঙ্গি হামলার পর এখন তামিলনাড়ুতেও সতর্কতা জারি হয়েছে। দ্বীপরাষ্ট্রে হামলায় ২৫৩ জন মারা গিয়েছেন। আহত হয়েছেন প্রায় ৫০০ জন। এর মধ্যে ভারতীয় ১১ জন।

ফলে বিভিন্ন রাজ্যের পুলিশ আগে থেকেই সতর্ক ছিল। কিছুক্ষণ পরে জানা যায় খবরটি ভুয়ো ছিল। কর্ণাটকের এক অবসরপ্রাপ্ত সেনাকর্মী যিনি বর্তমানে লরির চালক হিসাবে কাজ করেন, সেই স্বামী সুন্দর মূর্তি ফোনটি করে সতর্ক করার চেষ্টা করেছিলেন। পরে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

এই মূর্তি বেঙ্গালুরুর অদূরে আভালাহল্লির বাসিন্দা। তাঁর পুত্র কার্গিল যুদ্ধে শহিদ হয়েছেন। মূর্তির মনে হয়েছিল শ্রীলঙ্কার হামলার পরে ভারতে হামলা চালাতে জঙ্গিরা তৈরি। তাই তিনি পুলিশকে খবর দিয়ে সতর্ক করেন। তবে ততক্ষণে গোটা দক্ষিণ ভারতে সতর্কতা জারি হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+