দেশের সবচেয়ে করোনা সংক্রামিত ৮টি রাজ্যের মধ্যে রয়েছে বাংলাও, অস্বস্তি বাড়ল মমতার
দেশের সবচেয়ে করোনা সংক্রামিত ৮টি রাজ্যের মধ্যে রয়েছে বাংলাও, অস্বস্তি বাড়ল মমতার
এক ধাক্কায় ৫ লাখ ছাড়িয়ে গিয়েছে দেশের করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে দেশের ৮টি রাজ্যে করোনা সংক্রমণ সবচেয়ে বেশি। ৮টি রাজ্যে আক্রান্ত হয়েছেন ৮৫ শতাংশ মানুষ। সেখানে মৃত্যু হয়েছে ৮৭ শতাংশ মানুষের

৮টি রাজ্যে সংক্রমণ সর্বাধিক
দেশে আটটি রাজ্য করোনা সংক্রমণে মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছে কেন্দ্রের। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যানে বলছে এই আটটি রাজ্য মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, তেলঙ্গানা, গুজরাত, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ।
এই আটটি রাজ্যে ৮৫ শতাংশ করোনা সংক্রমণ হয়েছে। মারা গিয়েছেন ৮৭ শতাংশ মানুষ।

শীর্ষে মহারাষ্ট্র
কেন্দ্রের দেওয়া তথ্য জানা গিয়েছে মহারাষ্ট্রে সংক্রািমতের সংখ্যা সবচেয়ে বেশি। ৬৩,৩৯২ জন করোনা সংক্রামিত হয়েছে সেখানে। মারা গিয়েছেন ৫,০৫৪ জন। তার পরেই রয়েছে তামিলনাড়ু। সেখানে অ্যাকটিভ রোগী ৫৬৮৫৩ জন। মৃত্যু হয়েছে ৪১৩ জনের। পশ্চিমবঙ্গে এর থেকে বেশি মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে।
তুলনামূলক ভাবে পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা কম। সেখানে মোট আক্রান্ত ৪৯৩১ জন। অ্যাকটিভ কেস। মারা গিয়েছেন ৫৭৭ জন।

অস্বস্তিতে মমতা
করোনা পরিস্থিতি নিয়ে প্রথম থেকেই চাপে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে করোনা তথ্য গোপনের অভিযোগ উঠেছে। এই নিয়ে বিরোধীরা আক্রমণ শানাতে শুরু করেছেন। লকডাউন পরিস্থিতি ঠিকমত মানা হচ্ছে না বলেও অভিযোগ করা হয়েছিল রাজ্য সরকারের উপর। কেন্দ্রের এই তথ্য প্রকাশ্যে আসলে যে মমতা সরকারের উপরল চাপ আরও বাড়বে তাতে কোনও সন্দেহ নেই।

৩৯ দিনে ১ লাখ থেকে ৫ লাখ
মাত্র ৩৯ দিনে েদশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ থেকে ৫ লাখ ছাড়িয়ে গিয়েছে। সেকারণে করোনা পরীক্ষা আরও বাড়ানোর কথা বলেছেন গবেষকরা। ইতিমধ্যেই আজ থেকে দিল্লিতে শুরু হয়ে গিয়েছে গণকরোনা পরীক্ষা।












Click it and Unblock the Notifications