কাশ্মীরে জঙ্গি দমনে বড় সাফল্য! সোপর থেকে গ্রেফতার ৮

জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমনে বড় সাফল্য। লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সোপর থেকে গ্রেফতার ৮।

জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমনে বড় সাফল্য। লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সোপর থেকে গ্রেফতার ৮। কাশ্মীর পুলিশের তরফ থেকে এমনটাই জানানো
হয়েছে। প্রাথমিক তদন্ত শুরু করার পর, গ্রেফতার যুবকদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

কাশ্মীরে জঙ্গি দমনে বড় সাফল্য! সোপর থেকে গ্রেফতার ৮

কাশ্মীর পুলিশের তরফ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে, লস্কর-এর টেরর মডিউল-এর সঙ্গে যুক্ত থাকার অপরাধে সোপর থেকে আটজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার খবর ছিল ৪ লস্কর জঙ্গি ভারতীয় সেনার ক্যাম্পে হামলার পরিকল্পনা করছে। এছাড়াও নিরাপত্তার সঙ্গে যুক্ত অন্য জায়গাগুলিতেও হামলার পরিকল্পনাও চলছে বলে খবর পেয়েছিল নিরাপত্তা বাহিনী। হামলার পরিকল্পনার মধ্যে ছিল, সাম্বার বারি ব্রাহ্মানা ক্যাম্প, সাঞ্ঝওয়ান, কালুচর সেনা ক্যাম্পেও হামলার পরিকল্পনা ছিল। সোপিয়ানের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের কথাও জানতে পেরেছিল সেনাবাহিনী।

অন্যদিকে সেনাবাহিনীর তরফে হামলার সতর্কতা জারি করা হয়েছে কেরলের সবকটি জেলায়। পুলিশের তরফ থেকে বাসস্ট্যান্ড, রেলস্টেশনগুলিতে নজরদারির কথা বলা হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, ৩৭০ ধারা রদের পর থেকে জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশ বেড়েছে। যদিও ভারতীয় সেনার তরফে বলা হয়েছে, পাকিস্তান যদি তাদের কাজ বজায় রাখে তাহলে ভারতও তার জবাব দেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+