৮ মাসের শিশুরও ছাড় নেই! ফের ধর্ষণের রাজধানী দিল্লিতে মুখ পুড়ল মনুষ্যত্বের
এক ২৭ বছর বয়সী যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠল ৮ মাসের বোনকে ধর্ষণের। ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম দিল্লির শকুরবস্তি এলাকায়।
শুধু দেশের নয়, ধর্ষণের রাজধানীও বটে দিল্লি। একেরপর এক ঘটনায় সেই প্রমাণ বারবার দিয়েছে দিল্লি। আবারও একই ঘটনা ঘটল। এবার এক ২৭ বছর বয়সী যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠল ৮ মাসের বোনকে ধর্ষণের। ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম দিল্লির শকুরবস্তি এলাকায়।

রবিবার শিশুটিকে সূরজ নামে অভিযুক্ত ধর্ষণ করে বলে অভিযোগ। শিশুটির বাবা-মা দুজনেই কাজ করেন। ফলে আত্মীয়ের বাড়িতে শিশুটিকে রেখে গিয়েছিলেন।
শিশুটির বাবা পেশায় মজুর। পুলিশকে পরে জানিয়েছেন, ঘটনার দিন স্ত্রী ও তিনি নিজের নিজের কর্মস্থলে চলে যান। যাওয়ার সময় তাঁর দাদার বাড়িতে মেয়েকে রেখে যান। সেই দাদার ছেলেই ধর্ষণে অভিযুক্ত সূরজ।
বাড়ি ফিরে শিশুটির মা দেখেন বিছানায় রক্ত লেগে রয়েছে। সূরজের মা বলেন, শিশুটি প্রস্রাব করেছে। সেজন্য হতে পারে। তবে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। পুলিশকেও খবর দিতে বলেন তাঁরা।
হাসপাতাল সূত্রে খবর, শিশুটির গভীর ক্ষত রয়েছে। তিন ঘণ্টার দীর্ঘ অপারেশনও করতে হয়েছে মেয়েটির। এদিকে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ শিশুর বিরুদ্ধে যৌন নির্যাতনমূলক পকসো আইনে মামলা করে ঘটনার তদন্ত চালাচ্ছে।












Click it and Unblock the Notifications