বদায়ুঁতে দিওয়ালির আগেই নেমে এল অন্ধকার, বাজি কারখানায় বিস্ফোরণে মৃত ৮
উত্তরপ্রদেশের বদায়ুঁতে দিওয়ালির জন্য তৈরি বাজির কারখানায় বিস্ফোরণের ঘটনায় নিহত হলেন অন্তত ৮ জন।
উত্তরপ্রদেশের বদায়ুঁতে দিওয়ালির জন্য তৈরি বাজির কারখানায় বিস্ফোরণের ঘটনায় নিহত হলেন অন্তত ৮ জন। ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ জন। বাজি কারখানায় মজুত রাখা ছিল বাজি। তার মধ্যে আগুন লেগেই বিস্ফোরণ ঘটে।

বদায়ুঁর রসুলপুর গ্রামে দিওয়ালির আগে বাজি কারখানায় বাজি বানানো হয়। আগুন লাগা এই বাজি কারখানা লাইসেন্সপ্রাপ্ত বলে পুলিশ জানিয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ছাদ উড়ে যায়।
কীভাবে আগুন লাগল তার সঠিক কারণ এখনও জানা যায়নি। বিস্ফোরণের ফলে আশপাশের অনেকের বাড়ির দেওয়ালে ফাটল ধরে গিয়েছে।
7 dead, 3 injured after explosion in a firecracker factory in Budaun. pic.twitter.com/SBTzkOqx6U
— ANI UP (@ANINewsUP) October 26, 2018
#UPDATE: 1 more person dies following an explosion in a firecracker factory in Budaun. Death toll rises to 8. https://t.co/XGucmcUF4H
— ANI UP (@ANINewsUP) October 26, 2018
বিস্ফোরণের সময় বাড়ির পাশ দিয়ে ২জন যাচ্ছিলেন। দুজনেই মারা যান। এছাড়া ঘটনাস্থলেই মোট ৭ জনের মৃত্যু হয়েছে। একজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয়। তিন আহতকে জেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications