ঘন কুয়াশায় ভয়াবহ দুর্ঘটনা! উত্তর ভারতে মৃত ৮, আহত বহু

ঘন কুয়াশায় ভয়াবহ দুর্ঘটনা হরিয়ানায়। ৫০ টি গাড়ি একে অপরকে পর পর ধাক্কা মারে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলির মধ্যে লরি, ব্যক্তিগত গাড়ি ছাড়াও রয়েছে স্কুলবাস। এই ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে।

ঘন কুয়াশায় ভয়াবহ দুর্ঘটনা হরিয়ানায়। ৫০ টি গাড়ি একে অপরকে পর পর ধাক্কা মারে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলির মধ্যে লরি, ব্যক্তিগত গাড়ি ছাড়াও রয়েছে স্কুলবাস। এই ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৫০-এর ওপর।

হরিয়ানার ঝাঝড়ে দুর্ঘটনা

হরিয়ানার ঝাঝড়ে দুর্ঘটনা

হরিয়ানার ঝাঝড়ে ফ্লাইওভারের কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃত ৮ জনের মধ্যে সাতজন মহিলা বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

কার্যত অবরুদ্ধ ২ কিমি রাস্তা

কার্যত অবরুদ্ধ ২ কিমি রাস্তা

ছবিতে দেখা যাচ্ছে দুর্ঘটনাস্থল থেকে ভাঙা গাড়িগুলিকে সরানো হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের গাড়ি থেকে সরানোর চিত্রও দেখা গিয়েছে। দুর্ঘটনার ফলে দুই কিলোমিটার রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে।

যে আটজনের মৃত্যু হয়েছে, তাঁরা একটি গাড়িতে ছিলেন। দিল্লির নাজফগড়ে পরিচিতের মৃত্যুর খবর পাওয়ার পর যাচ্ছিলেন তাঁরা।

সাহায্য ঘোষণা সরকারের

সাহায্য ঘোষণা সরকারের

হরিয়ানার কৃষিমন্ত্রী ওমপ্রকাশ ধানকর ঝাঝড়ের সরকারি হাসপাতালে যান আহত যাত্রীদের দেখতে। মৃতদের পরিবারবর্গকে রাজ্য সরকারের তরফ থেকে ২ লক্ষ টাকা আর আহতদের জন্য একলক্ষ টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে।

কমে গিয়েছিল দৃশ্যমানতা

এদিন সকালে হরিয়ানা, দিল্লি, পঞ্জাব, উত্তর প্রদেশ, রাজস্থান কুয়াশার চাদরে ঢেকে গিয়েছিল। অনেক জায়গাতেই দৃশ্যমানতা ছিল ৫০০ মিটারেরও কম।

( ছবি সৌজন্য: এএনআই)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+