যে কোনও মুহূর্তে সন্ত্রাসের শিকার হতে পারে পঞ্জাব, জারি হাই অ্যালার্ট
৮ জৈশ-ই-মহম্মদ জঙ্গি ঢুকে পড়েছে পঞ্জাবে। গোয়েন্দা বিভাগ থেকে এমনই সতর্কবার্তা জারি করা হয়েছে। জঙ্গিরা পঞ্জাবে পাঠানকোটের মতো হামলা চালাতে পারে বলে অনুমান আইবির
৮ জৈশ-ই-মহম্মদ জঙ্গি ঢুকে পড়েছে পঞ্জাবে। গোয়েন্দা বিভাগ থেকে এমনই সতর্কবার্তা জারি করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের পুঞ্চের নিয়ন্ত্রণ রেখা দিয়ে জঙ্গিরা ভারতে প্রবেশ করেছে বলে সূত্রের খবর। জঙ্গিরা পঞ্জাবে পাঠানকোটের মতো হামলা চালাতে পারে বলে অনুমান আইবির।

পুলওয়ামায় হামলার পিছনেও এই ৮ জঙ্গি ছিল বলে দাবি গোয়েন্দা বিভাগে। গত সপ্তাহে ১১ জঙ্গির দল হামলা চালিয়েছিল পুলওয়ামায়। ওই হামলায় ৮ নিরাপত্তারক্ষী মারা যায়। পাল্টা হামলায় মারা যায় তিন জঙ্গিও।
পঞ্জাব পুলিশকে জঙ্গিদের গতিবিধির ওপর নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত গুরুত্বপূর্ণস্থান এবং ভিভিআইপিদের নিরাপত্তা জোরদার করতেও নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা সূত্রে অনুমান, জঙ্গিরা গুরদাসপুরের দিকে যেতে পারে।
২৩ অগাস্ট প্রথমবার জৈশ জঙ্গিদের অনুপ্রবেশের বিষয়টি নজরে আসে। একদিন পরেই দ্বিতীয় সতর্কবার্তা পাঠানো হয়। দুটি দলে ভাগ হয়ে জঙ্গিরা কাশ্মীরে প্রবেশ করে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications