কাশ্মীরে মসজিদের মধ্যে গ্রেনেড হামলায় আহত ৮
জম্মু ও কাশ্মীর (সোপিয়ান), ১৩ আগস্ট : দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের একটি মসজিদের মধ্যে গ্রেনেড হামলায় কমপক্ষে ৮ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এই বিস্ফোরণটি হয়।
সকাল সাড়ে ৬ টা নাগাদ এই বিস্ফোরণটি ঘটে। সকালে প্রার্থণা সেরে যখন মসজিদ থেকে বেরচ্ছিলেন মানুষেরা, তখনই এই গ্রেনেড হামলা হয়।

পুলিশ আধিকারিকদের কথায়, মসজিদের বাইরে জুতো রাখার তাকের কাছে কাঁচের মতো দেখতে কিছু একটা দেখতে পান অনেকে। যখন এক ব্যক্তি ওই বস্তুকে ধরে সরাতে যায় তখনই বিস্ফোরণটি হয়।
সূত্রের খবর মসজিদের ভিতরের এই গ্রেনেডটি ছাড়াও তল্লাশি অভিযান চালিয়ে মসজিদের বাইরেও একটি গ্রেনেড খুঁজে পেয়েছে পুলিশ। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বুধবার, সোপিয়ানের কন্যরে নিরাপত্তাবাহিনীর পেট্রোলিং বাহিনীর উপর গ্রেনেড আক্রমণ করে। এই ঘটনায় ৪ জন আহত হয়েছিলেন।












Click it and Unblock the Notifications