করোনা আতঙ্কের মাঝেই অন্য এক ভাইরাসের সংক্রমণে একের পর এক মৃত্যু!
দেশজুড়ে করোনা ভআইরাসের আতঙ্ক ক্রমেই বাড়ছে। ইতিমধ্যেই এই ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়ে দিল্লির এক হাসপাতালে ভর্তি হয়েছেন এক ব্যক্তি। এদিকে দিল্লি বিমানবন্দরে এই সংক্রমণ ঠেকাতে কড়া নজরদারি চলছে। পার্শ্ববর্তী রাজ্য উত্তরপ্রদেশেও এই ভাইরাসের সংক্রমণ যাতে না দেখা দেয় তার জন্য নেওয়া হচ্ছে ব্যবস্থা। তবে এরই মধ্যে অন্য এক ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে সেরাজ্যে।

সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু
জানা গিয়েছে, উত্তরপ্রদেশে ক্রমেই বাড়ছে সোয়াইন ফ্লুতে আক্রান্তদের সংখ্যা। এখনও পর্যন্ত সেরাজ্যে এই সংক্রমণে আক্রান্ত ৭৯ জনকে চিহ্নিক করা গিয়েছে। সোয়াইন ফ্লুতে মারা গিয়েছে ৮ জন।

সোয়াইন ফ্লু রুখতে ৬ সদস্যের দল তৈরি
এই বিষয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাজকুমার বলেন, 'আমরা এই বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে ৬ সদস্যের একটি কমিটি গঠন করেছি। এখনও পর্যন্ত রাজ্যে ৭৯ জনের শরীরে সোয়াইন ফ্লুর ভাইরাস পাওয়া গিয়েছে। মারা গিয়েছেন ৮ জন। কী করে এই ভাইরাস ছড়াচ্ছে তা খতিয়ে দেখবে ৬ সদস্যের কমিটি।'

বিশ্বজুড়ে করোনা ভাইরাস আতঙ্ক
এদিকে বিশ্বে এখন সব থেকে বড় আতঙ্কের নাম করোনা ভাইরাস বা কোভিড-১৯। চিন থেকে শুরু হওয়া এই ভাইরাসের সংক্রমণ ক্রমেই ছড়িয়ে পড়ছে বিশ্বের সর্বত্র। ভারতেও ধীরে ধীরে থাবা বসাচ্ছে এই ভাইরাস। ভারত ছাড়াও আরও ৬০টি দেশে এই ভাইরাসের সংক্রমণ লক্ষ্য করা গিয়েছে।

দিল্লিতে করোনা ভাইরাসের থাবা
এরই মধ্যে করোনা ভাইরাসের আতঙ্কের থাবা বসেছে রাজধানীর উপর। ইতিমধ্যেই মারণ ভাইরাসে আক্রান্ত একজনের সন্ধান মিলেছে দিল্লিতে। শুধু দিল্লি নয়, করোনা ভাইরাস ক্রমশ ছড়াচ্ছে দেশএর অন্য প্রান্তেও। কিছুদিন আগে বেঙ্গালুরুর এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের শরীরে ওই মারণ ভাইরাসের সংক্রমণের প্রমাণ মেলে।

করোনা ভাইরাসের জেরে অব্যহত মৃত্যু মিছিল
এই মারণ রোগ ইতিমধ্যেই বিশ্বজুড়ে তিন হাজার মানুষের প্রাণ কেড়েছে। তারমধ্যে শুধু মাত্র চিনেই মারা গিয়েছে ২৯০০ জন। আক্রান্তের সংখ্যা ক্রমশই এগোচ্ছে ৯০ হাজারের দিকে। তাঁদের চিকিৎসা চলছে। আমেরিকায় করোনা ভাইরাসে মৃত্যুর পরেই একাধিক দেশে মার্কিনিদের সফরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইরানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারের চেষ্টা চলছে।












Click it and Unblock the Notifications