জলের তোড়ে ভেসে গেল গাড়ি, ৮ জনের মৃত্যুর আশঙ্কা
জলের তোড়ে ভেসে গেল গাড়ি, ৮ জনের মৃত্যুর আশঙ্কা
বর্ষার দাপট ক্রমশ বাড়তে শুরু করেছে। উত্তরাখণ্ডে জলের তোড়ে ভেসে গেলে গাড়ি। কমপক্ষে ৮ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে রাজ্যে। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।

পশ্চিম ভারত থেকে উত্তর ভারত বর্ষার দাপটে ভাসছে গোটা দেশ। উত্তর পূর্বের রাজ্যগুলিতে তাণ্ডব। অসম-মেঘালয়-মণিপুর সহ একাধিক রাজ্যে তাণ্ডব চালিয়েছে বর্ষা। মণিপুরে রেকর্ড বর্ষা হয়েছে। ধসে ৮১ জন মারা গিয়েছেন। অসমেও ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল বর্ষার কারণে তার জেরে অসংখ্য মানুষের প্রাণ গিয়েছে। প্রায় ২৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
পশ্চিম ভারতের পর বর্ষা এবার থাবা বসিয়েছে উত্তর ভারতের এবং পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। পশ্চিম ভারতের মহারাষ্ট্রে বর্ষণের দাপট বেড়েছে। মুম্বইয়ে প্রবল বর্ষণ চলছে গত কয়েকদিন ধরে। বর্ষণে বিপর্যস্ত বাণিজ্যনগরী। একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভেসে গিয়েছে নীচু এলাকা। প্রবল বর্ষণ চলছে রাজ্যে। ইতিমধ্যেই পুরসভার পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।












Click it and Unblock the Notifications