Bus Accident: টেম্পোতে বাসের ধাক্কায় অঘোরে প্রাণ গেল ৮ শিশুসহ ১২ জনের, ক্ষতিপূরণ ঘোষণা মোদীর

Rajasthan Bus Accident: গভীর রাতে রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা। বাস ও টেম্পোর সংঘর্ষে অঘোরে প্রাণ গেল ৮ শিশু-সহ ১২ জনের। গোয়ালিয়র থেকে জয়পুরের দিকে যাচ্ছিল স্লিপার কোচের বাস। রাজস্থানের ঢোলপুর জেলার সুনিপুরের কাছে ঘটে দুর্ঘটনা। একই পরিবারের ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানান বারি থানার পুলিশ আধিকারিক শিবলহরি মিনা।

মৃতরা হলেন বছর আটত্রিশের ইরফান ওরফে বান্টি, তাঁর স্ত্রী বছর চৌত্রিশের জুলি,কন্যা বছর চোদ্দোর আসমা, ও ৮ বছরের ছেলে সালমান। এছাড়াও তাঁদেরই পরিবারের পারভিন (৩২), জারিনা (৩৫), শাকির (৬), শানিফ (৯), আজান (৫), আশিয়ানা (১০), সুফি (৭) ও বছর দশেকের দানিশের মৃত্যু হয়েছে।

rajasthan accident

জানা গিয়েছে, শনিবার রাতে টেম্পোতে করে সারমাথুরা থানার বারাউলি গ্রামে এক অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন বারি শহরের বাসিন্দা গফুর খান। জাতীয় সড়কে দ্রুত বেগে এসে স্লিপার কোচের বাসটি তাদের টেম্পোতে ধাক্কা মারে (Bus Tempo Collision)। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের গতিবেগ এতটাই বেশি ছিল যে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ শিশুসহ ১২ জনের।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বারি থানার পুলিশকর্মীরা ৷ টেম্পো থেকে মৃতদেহ উদ্ধারের কাজ শুরু করেন তাঁরা ৷ গাড়ির কাঁচ ভেঙে ঝুলছিল রক্তাক্ত মৃতদেহ। দেহ উদ্ধার করে বারি সরকারি হাসপাতালে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। গুরুতর আহত অবস্থায় দুর্ঘটনাগ্রস্ত বাসের চালক ও খালাসিকে জেলা হাসপাতালে পাঠানো হয়৷

গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মৃতদের পরিবারকে সমবেদনা জানান মোদী। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ (PM Announce ex gratia) ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে পোস্টে শোক জ্ঞাপন করে মোদী আহতদের দ্রুত সুস্থতার কামনা করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+