কেরলে আদিবাসী যুবককে পিটিয়ে মারার ঘটনায় রিপোর্ট তলব কেন্দ্রের

সামান্য ভাত চুরি করার অপরাধে কেরলে এক ভবঘুরে মানসিক ভারসাম্যহীন আদিবাসী যুবককে পিটিয়ে মারার ঘটনায় পিনারাই বিজয়নের সরকারের কাছে রিপোর্ট চেয়ে পাঠাল কেন্দ্র।

সামান্য ভাত চুরি করার অপরাধে কেরলে এক ভবঘুরে মানসিক ভারসাম্যহীন আদিবাসী যুবককে পিটিয়ে মারার খবর শুক্রবার সামনে আসে। নিহতের নাম মধু (৩০)। সেই ঘটনায় পিনারাই বিজয়নের সরকারের কাছে রিপোর্ট চেয়ে পাঠাল কেন্দ্র। এই ঘটনায় আট জনের বিরুদ্ধে খুনের মামলাও দায়ের হয়েছে।

কেরলে আদিবাসী যুবককে পিটিয়ে মারার ঘটনায় রিপোর্ট তলব কেন্দ্রের

ময়নাতদন্ত রিপোর্টে সামনে এসেছে, নিহত মধুকে বেঁধে রেখে এমন মারধর করা হয় যে তার পাজরের হাড় ভেঙে গিয়েছে। কেন্দ্রীয় আদিবাসী উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী জুয়াল ওরাম বলেছেন, কেন্দ্র রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। রাজ্য সরকার কী ব্যবস্থা নিয়েছে তা জানতে চাওয়া হয়েছে।

এই ঘটনায় মধুর বিরুদ্ধে ভাত চুরির অভিযোগ উঠলে তাকে বেঁধে ফেলা হয়। অনেকে সেই ঘটনা দেখে সেলফি তুলতে ব্যস্ত হয়ে যান। মানসিক বিকারগ্রস্ত মধু বনে-বাদাড়ে ঘুরতেন। কোনওদিন খেতেন, কোনওদিন গাছের ফলমূল খেয়ে থাকতেন। এহেন যুবককে নির্মমভাবে পিটিয়ে মারা হয়েছে।

কেরলে আদিবাসী যুবককে পিটিয়ে মারার ঘটনায় রিপোর্ট তলব কেন্দ্রের

এই ঘটনা ঘটেছে কেরলের আত্তপড়ি এলাকায়। ত্রিসার মেডিক্যাল কলেজে ময়নাতদন্ত হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞ দেহ পরীক্ষা করেছেন। শরীরের ভিতরের অংশে আঘাত রয়েছে। বিজেপি ও কংগ্রেস সেখানে হরতালে বসে গিয়েছে। এলডিএফ সরকারের বিরুদ্ধে সরব হয়েছে।

যদিও কেরল সরকারের তরফে আট জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা ছাড়াও নিহতের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে।

নিহতের বোন চন্দ্রিকার অভিযোগ, এই ঘটনায় বন দফতরের আধিকারিকরা জড়িত রয়েছেন। যদিও সরকারের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+