ফের ভারতে সন্ত্রাসী হামলার ছক! বাংলাদেশ-পাক যোগসূত্র, টার্গেটে কোন কোন জায়গা? গ্রেফতার ৮ সন্ত্রাসী
বড়সড় নাশকতার ছক ভেস্তে দিল দিল্লি পুলিশ। পাকিস্তানের আইএসআই এবং বাংলাদেশ ভিত্তিক চরমপন্থী সংগঠনের সাথে যোগ থাকার অভিযোগে তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ থেকে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের সন্দেহ যে, বিদেশি হ্যান্ডলারের নির্দেশে ভারতে বড় হামলার পরিকল্পনা চলছিল।

কোথায় থেকে ধরা পড়ল অভিযুক্তরা?
তামিলনাড়ুর তিরুপ্পুর জেলার বিভিন্ন গার্মেন্টস কারখানা থেকে ছয়জন অভিযুক্তকে আটক করা হয়েছে। নাম মিজানুর রহমান, মহম্মদ শাবাত, উমর, মহম্মদ লিটন, মহম্মদ শহিদ এবং মহম্মদ উজ্জ্বল। পশ্চিমবঙ্গ থেকেও আরও দুই জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি যে, ধৃতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক এবং ভুয়ো আধার কার্ড ব্যবহার করে নিজেদের পরিচয় গোপন করছিল।
বড় হামলার আশঙ্কা
এর আগেই গোয়েন্দা সূত্রে সতর্কবার্তা আসে যে, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা (Lashkar-e-Taiba) দিল্লির ভিড়ভাট্টা ধর্মীয় এবং ঐতিহ্যবাহী স্থানে হামলার ছক কষছে। বিশেষ করে চাঁদনি চকের একটি মন্দির এবং রেড ফোর্ট সংলগ্ন এলাকায় আইইডি বিস্ফোরণের পরিকল্পনার ইঙ্গিত ছিল।
কীভাবে সূত্র পাওয়া গেল?
রাজধানীর বিভিন্ন জায়গায়, এমনকি দিল্লি মেট্রোতেও 'ফ্রি কাশ্মীর' লেখা উসকানিমূলক পোস্টার পড়ে থাকতে দেখা যায়। ১০টিরও বেশি জায়গায় এরকম পোস্টার পাওয়ার পর স্পেশাল সেল তদন্ত শুরু করে। পোস্টারের সূত্র ধরেই তামিলনাড়ু ভিত্তিক নেটওয়ার্কের খোঁজ পাওয়া যায়।
কী উদ্ধার হল?
অভিযানে ৮টি মোবাইল ফোন এবং ১৬টি সিম কার্ড উদ্ধার হয়েছে। সেগুলি খতিয়ে দেখার পর অন্য যোগসূত্র এবং অর্থের উৎস সম্পর্কে তথ্য জোগাড়ের চেষ্টা চলছে। ধৃতদের দিল্লিতে এনে জিজ্ঞাসাবাদ এবং আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
পুলিশের মতে, এই অভিযান সম্ভাব্য বড় জঙ্গি ষড়যন্ত্র রুখতে গুরুত্বপূর্ণ একটি সাফল্য। আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications