করোনার জেরে ৮.৮ ট্রিলিয়ন ডলার ক্ষতি বিশ্বজুড়ে! জানাল এডিবি

করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে চলছে লকডাউনে। তাতে থমকে গিয়েছে অর্থনীতির চাকা। এর জেরে সব থেকে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষ ও পরিযায়ী শ্রমিকদের। অর্থনীতির চাকা থমকে গিয়েছে পুরোপুরি। বিশ্বজুড়ে মন্দা দেখা দিয়েছে। শএয়ার বাজারে ধস নামছে। এই পরিস্থিতিতে গোটা বিশ্বের অর্থনীতির কী দশা হতে চলেছে?

কী জানায় এডিবি?

কী জানায় এডিবি?

এদিন এই বিষয়ে একটি রিপোর্ট পেশ করে এশিয়ান জেভেলপমেন্ট ব্যাঙ্কের তরফে জানানো হয়, করোনার জেরে বিশ্ব অর্থনীতির ৫ লাখ ৮০ হাজার কোটি থেকে ৮ লাখ ৮০ হাজার কোটি ডলার ক্ষতি হতে পারে। গত মাসে তারা যে পূর্বাভাস দিয়েছিল এটি তার দ্বিগুণের বেশি। এবং এই ক্ষতির পরিমান মোট বৈশ্বিক উৎপাদনের ৬ দশমিক ৪ শতাংশ থেকে ৯ দশমিক ৭ শতাংশ।

নতুন পূর্বাভাসে ক্ষতির পরিমাণ বেড়েছে

নতুন পূর্বাভাসে ক্ষতির পরিমাণ বেড়েছে

নতুন পূর্বাভাসে ক্ষতির পরিমাণ বাড়িয়ে দেখানোর কারণ হিসেবে এডিবি বলছে, করোনাভাইরাসের সংক্রমণ বিস্তারের গতি কমিয়ে আনতে বিভিন্ন দেশ নানা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিচ্ছে। এতে বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। বিশ্বের অধিকাংশ প্রতিষ্ঠানগুলোওই এই মহামারীর প্রভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

প্রধানমন্ত্রীর প্যাকেজ ঘোষণা

প্রধানমন্ত্রীর প্যাকেজ ঘোষণা

এদিকে অর্থনীতি রক্ষায় বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ব্যাপকভাবে সুদ হার কমাতে শুরু করেছে এবং বিপুল পরিমাণের প্যাকেজ ঘোষণা করছে। একই ভাবে আত্মনির্ভর ভারত গড়তে ২০ লক্ষ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী।

দেশে করোনার জেরে অর্থনীতির হাল

দেশে করোনার জেরে অর্থনীতির হাল

ইতিমধ্যেই, ভারতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৮২০০০ ছাড়িয়ে গিয়েছে। তারমধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে এই ভাইরাসের কবলে প্রায় ৪০০০ জন। সরকারি ভাবে মৃতের সংখ্যা ২৬৪৯। তারমধ্যে বেশিরভাগ মহারাষ্ট্রে। এই পরিস্থিতিতে দেশে করোনা মোকাবিলায় সব রকম সাহায্য পেতে মরিয়া মোদী প্রশাসন। দেশের জিডিপি এর মধ্যে তলানিতে গিয়ে ঠেকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+