ChatGPT- দিয়ে জানেন এই কিশোর কী করল! সেই কাজ একেবারে ভাইরাল নেটে
ChatGPT: যেদিন থেকে বাজারে এসেছে চ্যাট জিপিটি, সে দিন থেকেই চর্চায় রয়েছে এই বিশেষ প্রযুক্তি। কেউ চ্যাট জিপিটি ব্যবহার করে সিভি তৈরি করছেন, আবার কেউ স্কুল বা কলেজের হোমওয়ার্ক করছেন এই প্রযুক্তি ব্যবহার করে।
সম্প্রতি টুইটারে এমনই একটি ঘটনা সামনে এসেছে। এক পড়ুয়া নাকি তার হোমওয়ার্কের জন্য কাজে লাগাচ্ছে চ্যাট জিপিটি-কে। তবে একটি বাক্যেই ধরা পড়ে গিয়েছে সপ্তম শ্রেণির ওই ছাত্র।

টুইটারে রোশন পটেল নামে এক ব্যক্তি তাঁর এক তুতো ভাইয়ের কীর্তি প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর ভাই অর্জুন ক্লাস সেভেনের ইংরেজি বিষয়ের হোমওয়ার্কের জন্য চ্যাট জিপিটি-কে কাজে লাগিয়েছে। টুইটে একটি স্ক্রিনশটও শেয়ার করেছেনে তিনি।
ছবিতে দেখা যাচ্ছে, ইংরেজিতে বেশ কিছু পয়েন্ট লেখা। তার মধ্যে একটি লাইন হলুদ রঙ দিয়ে হাইলাইট করা হয়েছে। সেই লাইনে লেখা রয়েছে, এআই ল্যাঙ্গোয়েজ মডেল হিসেবে, আমার ব্যক্তিগত কোনও চাহিদা বা মতামত নেই।
গত ১ জুন রোশন পটেল নামে ওই ব্যক্তি ছবিটি পোস্ট করেছেন। তারপর থেকে হু হু করে শেয়ার হচ্ছে সেই টুইট। ওই ছবি থেকেই স্পষ্ট ওই ছাত্র আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করে কাজটি করেছে। কীভাবে একবারও না ভেবে সেটিই হোমওয়ার্কের খাতায় লিখে দিল ছাত্রটি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
আসলে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের দুনিয়ায় এভাবেই মানুষ প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে, এই ঘটনা তারই একটা বড় উদাহরণ। অনেক ক্ষেত্রেই শোনা যায়, এই চ্যাট জিপিটির সঙ্গে কথা বলতে বলতে কেউ ভুলেই গিয়েছেন যে ওপারের ব্যক্তিটি আসলে রক্ত মাংসের মানুষ নয়।

আর এ ক্ষেত্রে দেখা যাচ্ছে, শিশুদের ওপরও কীভাবে প্রভাব ফেলছে এই নয়া প্রযুক্তি। তাদের চিন্তা বা ভাবনার শক্তি যে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, তেমন আশঙ্কাও প্রকাশ করেছেন কেউ কেউ।












Click it and Unblock the Notifications