পেনশনভোগীদের জন্যে বড়সড় স্বস্তির খবর! এবার হোয়াটস অ্যাপে মিলনে দারুণ এই সুবিধা
করোনা পরিস্থিতির মধ্যে পেনশনভোগীদের জন্যে একগুচ্ছ ঘোষণা করা হয়েছে। করোনার প্রথম এবমগ দ্বিতীয় ধাপে সবথেকে আক্রান্ত হয়েছেন বয়স্ক মানুষজন। পরিস্থিতির কথা ভেবে ৬০ উর্ধে বয়সী মানুষের বাড়ির বাইরে বের হওয়ার ক্ষেত্রে কড়া নির্দেশ
করোনা পরিস্থিতির মধ্যে পেনশনভোগীদের জন্যে একগুচ্ছ ঘোষণা করা হয়েছে। করোনার প্রথম এবমগ দ্বিতীয় ধাপে সবথেকে আক্রান্ত হয়েছেন বয়স্ক মানুষজন। পরিস্থিতির কথা ভেবে ৬০ উর্ধে বয়সী মানুষের বাড়ির বাইরে বের হওয়ার ক্ষেত্রে কড়া নির্দেশিকা জারি করা হয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে। সেক্ষেত্রে একাধিক ব্যাঙ্ক বাড়িতেই পৌঁছে দেয় পেনশন।
এবার পেনশন ভোগীদের জন্যে আরও বেশ কিছু সুবিধার কথা ঘোষণা করা হল। সম্প্রতি একটি বৈঠক হয়। সেখানেই পেনশনভোগীদের জন্যে আরও বেশ কিছু সুবিধার কথা ঘোষণা করা হয়েছে।

হোয়টস অ্যাপে পৌঁছে যাবে পেনশন স্লিপ!
এবার থেকে পেনশন স্লিপ পাওয়ার জন্যে ব্যাঙ্কে যেতে হবে না। এসএমএস, ইমেল এবং হোয়াটস অ্যাপের মাধ্যমে এবার কেন্দ্রীয় সরকার পেনশনভোগীদের মাসিক পেনশনের স্লিপ পৌঁছে দেবে। মনে করা হচ্ছে নয়া এই সিস্টেমের মধ্যে বহু মানুষ উপকৃত হবেন। ডিজিটালে পেনশন স্লিপ পাওয়ার ক্ষেত্রে পেনশনভোগীর রেজিস্টার মোবাইল নম্বরের প্রয়োজন। সম্প্রতি পেনশন এবং পেনশনভোগী ওয়েলফেয়ার মন্ত্রক সহ বেশ কয়েকটি মন্ত্রক এই বিষয়ে বৈঠক করে। সেখানেই নয়া এই সিস্টেম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সমস্ত ব্যাঙ্কের কাছে এই নির্দেশিকা
ইতিমধ্যে এই সিদ্ধান্ত সমস্ত রাষ্ট্রয়ত্ব ব্যাঙ্ককে জানিয়ে দেওয়া হয়েছে। কার্যত এই নির্দেশ দ্রুত কার্যকর করার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, এই কাজের জন্যে যা করা দরকার সেগুলিও দ্রুত করে দেওয়ার নির্দেশ ব্যাঙ্কগুলিকে দেওয়া হয়েছে। উল্লেখ্য, পেনশনভোগীরা তাঁদের এই পেনশনের স্লিপ কোথায় নেবেন সেটা ব্যাঙ্কে গিয়ে জানাতে হবে। আর সেই মতো তথ্য আপডেট করে নিতে হবে। পেনশন পড়ার পরেই এই পেনশন স্লিপ আপডেট হবে।

পেনশন স্লিপে বিস্তারিত তথ্য থাকবে
পেনশন স্লিপে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে। এমনকি ব্রেক-আপও দেওয়া থাকবে। কত টাকা ক্রেডিট হয়েছে, ট্যাক্স কত টাকা কাঁটা হয়েছে সমস্ত তথ্য দেওয়া থাকবে। উল্লেখ্য, সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বেতন এবং পেনশন পেয়ে থাকেন। ব্যাঙ্ক ইতিমধ্যে এই সিদ্ধান্তে বেশ খুশি হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন পেনশনভোগীদের সংগঠনগুলি।












Click it and Unblock the Notifications