সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য সুখবর, মহার্ঘভাতা বৃদ্ধির ছাড়পত্র মোদী ক্যাবিনেটের

নতুন আর্থিক বছর শুরুর আগে সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মী (Central Govt Employee) এবং পেনশনভোগীদের (Pensioner) জন্য। জানুয়ারি থেকেই তাঁদের মহার্ঘভাতা (DA) বৃদ্ধি হতে চলেছে। এদিন এব্যাপারে ছাড়পত্র দিয়েছে নরেন্দ্র মোদ

নতুন আর্থিক বছর শুরুর আগে সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মী (Central Govt Employee) এবং পেনশনভোগীদের (Pensioner) জন্য। জানুয়ারি থেকেই তাঁদের মহার্ঘভাতা (DA) বৃদ্ধি হতে চলেছে। এদিন এব্যাপারে ছাড়পত্র দিয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার।

মহার্ঘভাতা বাড়ছে ৩ শতাংশ হারে

মহার্ঘভাতা বাড়ছে ৩ শতাংশ হারে

এদিন মোদী ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ৩ শতাংশ মহার্ঘভাতা বাড়ানো হচ্ছে। যা ১ জানুয়ারি ২০২২ থেকে কার্যকর হবে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে জ্বালানির মূল্যবৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির মধ্যে সরকারের এই পদক্ষেপে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং প্রায় ৬৫ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। এমন একটা সময়ে এই ঘোষণা করা হল, যখন শেষ ফেব্রুয়ারিতে মুদ্রাস্ফীতি আট মাসের সর্বোচ্চ ৬.০৭ শতাংশে পৌঁছে গিয়েছে।

সব মিলিয়ে ৩৪% মহার্ঘভাতা

সব মিলিয়ে ৩৪% মহার্ঘভাতা

এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীরা ৩১ শতাংশ মহার্ঘভাতা পেতেন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তের পরে মহার্ঘভাতা বেড়ে হচ্ছে ৩৪ শতাংশ। এই মহার্ঘভাতা দিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বছরে বাড়তি ৯৫৪৪.৫০ কোটি টাকা খরচ হবে বলেও জানানো হয়েছে।

করোনা সংক্রমণের শুরুতে বন্ধ ছিল মহার্ঘভাতা বৃদ্ধি

করোনা সংক্রমণের শুরুতে বন্ধ ছিল মহার্ঘভাতা বৃদ্ধি

দেশে করোনা সংক্রমণের শুরু থেকে প্রায় দেড়বছর মহার্ঘভাতা বৃদ্ধি বন্ধ ছিল। এরপর গত জুলাই মালে ১১ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি করা হয় কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য। ১৭ শতাংশ থেকে বেড়ে হয় ২৮ শতাংশ। এরপর আবার ৩ শতাংশ মহার্ঘভাতা বাড়ানো হয়। ফরে তা বৃদ্ধি পেয়ে হয় ৩১ শতাংশ।

বেতন বৃদ্ধি পাবে পায় ২০ হাজার টাকার মতো

বেতন বৃদ্ধি পাবে পায় ২০ হাজার টাকার মতো

মহার্ধভাতা ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৪ শতাংশ হওয়ার ফলে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে। সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক হিসেবে এই মহার্ধভাতা নির্ধারিত হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+