৭ বছর আগে ঘটেছিল ধারাবাহিক বিস্ফোরণ, আজও দগদগে তার স্মৃতি
২০১১ সালের ১৩ জুলাই জাভেড়ি বাজার, দাদার ও অপেরা হাউসে তিনটি শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছিল মুম্বই। ঘটনায় ২৬ জন নিহত ও ১৩০ জন আহত হন।
আজ ১৩ জুলাই। আজ থেকে ৭ বছর আগে এই দিনটিতেই মুম্বইয়ের অপেরা হাউস, দাদার ও জাভেরি বাজার - এই তিন ব্যস্ত এলাকায় পর পর তিনটি শক্তিশালী বিস্ফোরণে ১৯ জন মানুষ মারা গিয়েছিলেন। ঘটনায় আহত হয়েছিলেন আরও ১৩০ জন। মুম্বইয়ের ইতিহাসে এটি ছিল চতুর্থতম বড় সন্ত্রাসবাদী হামলা।

সন্ধ্যা পৌনে সাতটা থেকে সাতটা এই ১৫ মিনিটেই কেঁপে গিয়েছিল মুম্বই শহর। প্রথম বিস্ফোরণটি হয়েছিল জাভেরি বাজারে, ৬টা বেজে ৪৫ মিনিটে। সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই ৬টা ৫৫ মিনিটে ও ৭ টায় আরও দুটি শক্তিশালী বিস্ফোরণ হয়েছিল দাদার ও অপেরা হাউসে। একানেই শেষ নয়, পুলিশ আরও দুটি আইইডি আবিষ্কার করেছিল গ্র্যান্ট রোড ও সান্তা ক্রুজ এলাকা থেকে।
১৩ জুলাই কুখ্যাত জঙ্গি আজমল কাসভের জন্মদিন। ওই দিনটিকে স্মরণ করতেই এই জঙ্গি হানা হয়েছিল। ২৯ দিন ধরে ১৮টি রাজ্য জুড়ে তদন্তত চালিয়েছিল মুম্বই পুলিশ। জেরা করা হয়েছিল প্রায় ১২ হাজার ৩৩২ জনকে। তদন্তে উঠে এসেছছিল ইন্ডিয়ান মুজাহিদীন জঙ্গি ইয়াসিন ভটকলের নাম। জানা গিয়েছিল ভটকলই ওই হামলার অর্থ জুগিয়েছিল।
মুম্বইয়ে জঙ্গি হানা নতুন নয়। একাধিক ধারাবাহিক বিস্ফোরণও দেখেছে এই শহর। তবে ২০১১ সালের এই ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ফিরিয়ে এনেছিল ৯৩ সালের স্মৃতি। নতুন করে আতঙ্ক ছড়িয়েছিল শহর জুড়ে। সেই সন্ধ্যায় শহরবাসী বুঝে পাননি কোন এলাকা নিরাপদ হতে পারে। শুক্রবার ওই আক্রান্ত তিন এলাকাতেই মৃতদের স্মরণ করা হবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications