77th Independence Day: সামাজিক উন্নয়ন থেকে কর্মসংস্থান, স্বাধীনতা দিবসে মোদীর ১০টি বড় ঘোষণা
৭৭তম স্বাধীনতা দিবসের মঞ্চ থেকেই দেশের উন্নয়নের নতুন দিশা দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে এটাই শেষ স্বাধীনতা দিবস। তাই আগামী ভোটের কথা মাথায় রেখে মোদীর ভাষণে ছত্রে ছত্রে ছিল উন্নয়ন, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তার প্রসঙ্গ। লালকেল্লায় স্বাধীনতা দিবসের সকালে আরও একবার স্বপ্নের সওদাগর হিসাবে দেশবাসীর সামনে আর্বিভূত হলেন মোদী।
প্রথমেই মোদী পরিবারতন্ত্রকে আক্রমণ করেন। প্রধানমন্ত্রী বলেন, 'গণতন্ত্রের শক্তির জন্য পরিবারতন্ত্র থেকে মুক্তি প্রয়োজন। পরিবারতন্ত্র ও স্বজনপোষণ মেধার শত্রু,এটা সামাজিক সক্ষমতাকে অস্বীকার করে।দুর্নীতি, পরিবারবাদ ও তুষ্টিকরণ আমাদের দেশের শত্রু। এই তিন শত্রুর বিরুদ্ধে লড়তে হবে। ভারতকে বিশ্বপিতা করার সংকল্প পূরণ করতে হলে চোখে-চোখ রেখে তিন শত্রুর বিরুদ্ধে লড়তে হবে।'

মোদীর ভাষণে উল্লেখযোগ্য ছিল কর্মসংস্থান। বিশ্বকর্মা যোজনার চালু করার কথা ঘোষণা করেন। বিশ্বকর্মা পুজোর দিনেই শুরু হবে এবং এর জন্য ব্যয় করা হবে ১৩-১৫ হাজার কোটি টাকা। মোদীর কথায়, 'আমাদের সরকার দরিদ্রদের জন্য নিবেদিত। স্বর্ণকার, নাপিত, তাঁতি, সুতার, রাজমিস্ত্রি, ধোপার মতো বংশ পরম্পরায় চলে আসা পেশাগুলির জন্য বিশ্বকর্মা যোজনা শুরু করা হবে। প্রায় ১৩ থেকে ১৫ হাজার কোটি টাকা দিয়ে ওই প্রকল্প শুরু হবে।'
মোদীর কথায় উঠে আসে সামনে চলার বার্তা। আজ ভারত পুরোনো নিদর্শন ও পুরানো চিন্তাকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে। আমাদের সরকার যাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে, তার উদ্বোধনও করে বলে জোরাল কণ্ঠে সওয়াল করেন মোদী।।

প্রধানমন্ত্রী বলেন, "যে সব প্রকল্পের শিলান্যাস করেছি, সেই সমস্ত প্রকল্পের উদ্বোধন আমিই করব। আগামী ৫ বছরে ভারত বিশ্বের অর্থনীতিতে তৃতীয় স্থানে উঠে আসবে। এই ভারত হারতে জানে না।" তিনি আরও বলেন, "আমরা অনেক বড় এবং অনেক দূরের স্বপ্ন দেখি। শুধু স্বপ্ন দেখি না, সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করি।"
চাকুরি শুধু দেশের কর্মসংস্থানের প্রত্যাশা পূরণ করতে পারবে না। তাই ব্যবসা এবং ব্যবসায়ীদের প্রতিও ছিল মোদীর বড় বার্তা। তাঁর কথায়, দেশে ৮ কোটি মানুষ ব্যবসা শুরু করেছে এবং প্রত্যেক ব্যবসায়ী অন্তত ১-২ জনকে কর্মসংস্থান দিচ্ছে।
বিগত কয়েক মাসে মণিপুর নিয়ে সব থেকে বেশি অস্বস্তির মুখে পড়তে হয়েছে মোদী সরকারকে। স্বাধীনতা দিবসে সেই অশান্ত মণিপুরেই শান্তি ফেরানোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, 'মা-বোনের সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, প্রাণ হারিয়েছে বহু মানুষ। দেশ মণিপুরের মানুষের সঙ্গে আছে, শান্তির মাধ্যমেই মুক্তির পথ পাওয়া যাবে।'

দেশের যুবাদের প্রতি মোদীর বার্তা, 'শিশুরা স্যাটেলাইট তৈরি করতে সক্ষম হচ্ছে। দেশের তরুণদের বলতে চাই, সুযোগের অভাব নেই, কত সুযোগ চাও? আকাশের চেয়েও বেশি সুযোগ দেওয়ার ক্ষমতা এই দেশের আছে।'
শুধু বর্তমান নয় মোদীর ভাষণে ছিল ইতিহাসের প্রসঙ্গও। তাঁর কথায়,'অতীতে, যখন ভারত অন্য এক দেশের পরাধীনতার শিকলে বন্দী ছিল। সেই সময় অনেক মহান পুরুষ, নারী ও শিশু স্বাধীনতার জন্য তাদের সর্বস্ব দিয়েছিল। দাসত্বের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আজকের সিদ্ধান্ত ১ হাজার বছরের পথ নির্ধারণ করবে। আমাদের সৌভাগ্য যে আমরা স্বাধীনতার স্বর্ণযুগে বাস করছি।'
একইসঙ্গে তাঁর ঘোষণায় মোদী বলেন, 'নতুন সংকল্প নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। ভারতে সর্বাধিক যুবশক্তি রয়েছে, সম্ভাবনা দেশের ভাগ্য পরিবর্তন করে।'
পাশাপাশি প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, 'আমরা ভাগ্যবান, এমন কিছু জিনিস আমাদের সাথে আছে, যা আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছি। আজ আমাদের কাছে থ্রি ডি প্রযুক্তি আছে। পাশাপাশি গণতন্ত্র, বৈচিত্র্য এবং জনসংখ্যা রয়েছে। যাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে।'
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications