77th Independence Day: মোদীর মুখে ফের পরিবারতন্ত্র, দুর্নীতি-তুষ্টিকরণের বিরুদ্ধে দেশকে মুক্ত করার ডাক
৭৭তম স্বাধীনতা দিবসে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়া দিল্লির লালকেল্লায় মোদীর স্বাধীনতা দিবসের ভাষণের দিকে নজর ছিল গোটা দেশবাসীর। ঐতিহাসিক এই দিনটি থেকেই দুর্নীতি, তুষ্টিকরণের বিরুদ্ধে ফের একবার সরব হলেন মোদী।
কয়েকদিন আগেই ভারত ছাড়ো আন্দোলনের ৮৪তম তম বর্ষপূর্তি উপলক্ষ্যে দুর্নীতি, পরিবারবাদ এবং তুষ্টিকরণকে ভারত ছাড়া করার ডাক দিয়েছিলেন মোদী। আর স্বাধীনতা দিবসের সকালে এই তিনটি রোগ থেকে দেশকে মুক্ত করার বার্তা দিলেন মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'দুর্নীতি, পরিবারবাদ ও তুষ্টিকরণ আমাদের দেশের শত্রু। এই তিন শত্রুর বিরুদ্ধে লড়তে হবে। ভারতকে বিশ্বপিতা করার সংকল্প পূরণ করতে হলে চোখে-চোখ রেখে তিন শত্রুর বিরুদ্ধে লড়তে হবে। দুর্নীতি দেশের ক্ষতি করেছে। পরিবারবাদ জনগণের অধিকার ছিনিয়ে নিয়েছে। তুষ্টিকরণে আমাদের দেশের বদনাম করেছে।'
একইসঙ্গে তিনি উল্লেখ করেন, 'স্বাধীনতা দিবসে আমাদের স্বপ্নকে পূরণ করতে হলে তিনটি বিষয় থেকে মুক্ত হওয়া প্রয়োজন, দুর্নীতি, তুষ্টিকরণ এবং ,স্বজনপোষণ। এই তুষ্টিকরণই সামাজিক ন্যায়কে হত্যা করছে।' স্বাধীনতা দিবসের বক্তব্যে নাম না করে কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়লেন না প্রধানমন্ত্রী। মোদী বলেন, 'ওদের লক্ষ্য হল, দলের জন্য কাজ করা।’
নিজের বক্তব্যে গত ৯ বছরে তাঁর সরকারের আমলে দেশের উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন মোদী। প্রধানমন্ত্রীর কথায়, 'আজ আমরা বিশ্বের অর্থনীতিতে পঞ্চম স্থানে উঠে এসেছি। ডিজিটাল প্রযুক্তিতে এগিয়েছি। শুধু তাই নয়, পূর্বতন সরকারের আমলে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়েছিল। আজ দুর্নীতিমুক্ত হয়েছে দেশ।'
কয়েকদিন আগে ভার ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তির দিনে গান্ধীজির স্মরণ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবসে মোদীর মুখে ফের উঠে এল মহাত্মার কথা। কংগ্রেসকে বিঁধতে হাতিয়ার করলেন গান্ধীজির নীতিকেই।
#WATCH | PM Modi speaks on dynastic politics during his Independence Day speech
— ANI (@ANI) August 15, 2023
"Today, 'parivarvaad' and appeasement has destroyed our country. How can a political party have only one family in charge? For them their life mantra is- party of the family, by the family and for… pic.twitter.com/xxmumTCc4Z
পরিবারতন্ত্র প্রসঙ্গে মোদী বলেন, 'দেশের এমন কিছু রাজনৈতিক দল রয়েছে, যারা পরিবারতন্ত্রে বিশ্বাসী। তাদের দল পরিবারের দ্বারা, পরিবারের জন্যই সবকিছু করে। এর ফলে সামাজিক অধিকার খর্ব হয়। তোষণের রাজনীতিও দেশের সামাজিক ন্যায়ের পরিপন্থী হয়ে কাজ করেছে। আমাদের এমন ভারত গড়তে হবে যা নিয়ে স্বপ্ন দেখেছিলেন মহাত্মা গান্ধী।'
স্বাধীনতা দিবসের মঞ্চ থেকেই আর্থিক এবং সামাজিক উন্নয়নের দিশা দেখান প্রধামমন্ত্রী। আগামী দিনে দেশ কোন পথে চলবে তাঁরও দিক নির্নয় করে দেন মোদী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications