গণহত্যায় প্ররোচনা! হরিদ্বার মিট নিয়ে প্রধান বিচারপতিকে চিঠি লিখে নালিশ ৭৬ জন আইনজীবীর

গণহত্যায় প্ররোচনা! হরিদ্বার মিট নিয়ে প্রধান বিচারপতিকে চিঠি লিখে নালিশ ৭৬ জন আইনজীবীর

হরিদ্বার মিট নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। একের পর পর এর অভিযোগ উঠতে শুরু করেছে হরিদ্বার মিট নিয়ে। গণহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে হরিদ্বার মিটের বিরোধিতায় প্রধান বিচারপতিকে চিঠি দিলেন ৭৬ আইনজীবী। তাতে সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলা দায়েরে অনুরোধ জানানো হয়েছে। হরিদ্বার মিটের নামে সেখানে গণহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আইনজীবীরা। তাতে স্বাক্ষর করেছেন একের পর এক নামী আইনজীবীরা।

চিঠি লিখে নালিশ ৭৬ জন আইনজীবীর

হরিদ্বার মিটে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন হিন্দু ধর্মগুরুরা। তাঁরা মুসলিমদের হত্যা করার কথা বলেছেন। একের পর এক হিন্দু ধর্মের গুরুরা বলেছেন, ২০৪৩ সালে কোনও মুসলিমকে প্রধানমন্ত্রী হতে দেওয়া যাবে না। নরসিংহান্দ গ্রন্থে নাকি দাবি করা হয়েছে ২০৪৩ সালে ভারতে মুসলিম প্রধানমন্ত্রী হবে। ভারতে হিন্দুদের সংখ্যা কমে যাবে। প্রায় শেষ হয়ে যাবে ভারতের হিন্দুদের অস্তিত্ব। ভারতে মুসলিমদের আধিপত্য কায়েম হবে বলে দাবি করা হয়েছে সেই সভায়।

হিন্দুদের অস্ত্র হাতে তুলে নেওয়ার বার্তা। হরিদ্বার মিটে একের পর এক হিন্দু ধর্মীয় নেতারা মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র হাতে তোলার বার্তা দিয়েছেন। হিন্দুদের হাতে অস্ত্র রাখতে বলেছেন। কোনও ভাবেই দেশে মুসলিম প্রধানমন্ত্রী হতে দেওয়া যাবে না ভারতে। তার জন্য এখন থেকেই প্রস্তুত হতে হলেছেন তাঁরা। হিন্দু ধর্ম এবং হিন্দুদের অস্তিত্ব রক্ষায় তাঁদের হাতে অস্ত্র রাখার পরামর্শ দিয়েছেন হিন্দু ধর্মের নেতারা।

দিল্লি বিজেপির মুখপত্রের উপস্থিতিতেই নাকি একের পর এক হিন্দু ধর্মীয় নেতা এই বার্তা দিয়েছেন। এক প্রকার মুসলিমদের বিরুদ্ধে জিহাদের বার্তা দিয়েছেন তাঁরা। তারপরেই অবস্য বিজেপি নেতা দাবি করেন, তিনি সেখানে আধঘণ্টা ছিলেন এবং তাঁর উপস্থিতিতে কোনও উস্কানিমূলক মন্তব্য করা হয়নি। কাজেই এই নিয়ে তাঁর আগে অথবা পরে কারা কী বলেছেন সেটা তাঁর জানার কথা নয়। তবে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপরেই শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে।

দিল্লির একাধিক আইনজীবী তার মধ্যে দুষ্মন্ত দাভে, প্রশান্ত ভূষণ, বীরেন্দ্র গ্রোভারের মত আইজীবীরা স্বাক্ষর করেছেন এই চিঠিতে। এই নিয়ে প্রধান বিচারপতিকে পদক্ষেপ করার কথা বলা হয়েছে সেই চিঠিতে। প্রসঙ্গত উল্লেখ্য হরিদ্বার মিটের সেই ধর্মসভায় মুসলিমদের বিরুদ্ধে রীতিমত উস্কানি দেওয়া হয়েছে। সাধ্বী অন্নপূর্ণা মন্তব্য করেছেন ২০ লক্ষ মুসলিমকে হত্যা করার জন্য ১০০ সেনার প্রয়োজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+