Constitution Day: সংস্কৃত, মৈথিলিতে সংবিধানের অনুলিপি প্রকাশ রাষ্ট্রপতির, বিরোধীরা অনড় আদানি-মণিপুর ইস্যুতেই
75th Constitution Day: আদানি, মণিপুর ইস্যু থেকে উত্তরপ্রদেশে অশান্তি, মঙ্গলবার সংবিধান দিবস উদযাপনের পর নানা বিষয়ে সরব হলেন বিরোধীরা। সংসদের সেন্ট্রাল হলে ৭৫ তম সংবিধান দিবস উদযাপনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে শেষ পর্যন্ত একাই বক্তৃতা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)।
সংবিধান দিবসে কারা কারা বক্তৃতা দেবেন সেই শাসক-বিরোধী চাপানউতোর চলছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বক্তৃতা দিলে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকেও (Rahul Gandhi) বক্তৃতা দিতে হবে বলে দাবি তোলে কংগ্রেস।

শেষে অবশ্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তৃতা বসে শুনলেন অমিত শাহ, শিবরাজ সিং চৌহানরা। সেন্ট্রাল হলে সংবিধান দিবসে রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যসভায় সরকারের তরফের নেতা জেপি নাড্ডা (JP Nadda) ও সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju)।
#WATCH | Delhi: President Droupadi Murmu releases commemorative postage on the occasion of 75 years of the Constitution of India at Samvidhan Sadan. pic.twitter.com/6pwKi3YbnF
— ANI (@ANI) November 26, 2024
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সেন্ট্রাল হলে প্রবেশ করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,বিরোধী দলনেতা রাহুল গান্ধী, লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla), বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ অন্যান্যরা। সেন্ট্রাল হলে উপস্থিত ছিলেন সংসদের দুই কক্ষের সদস্যরাই। রাষ্ট্রপতির ভাষণে সংবিধান তৈরির নেপথ্যের পরিশ্রমের কথা উঠে আসে।
#WATCH | Delhi: President Droupadi Murmu releases a commemorative coin on the occasion of 75 years of the Constitution of India at Samvidhan Sadan. pic.twitter.com/9v4mgPNMUp
— ANI (@ANI) November 26, 2024
এদিন সংস্কৃত ও মৈথিলি ভাষায় সংবিধান প্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সংবিধানের ইতিহাস থেকে শুরু করে, প্রস্তাবনা, লক্ষ্য যাতে দেশবাসী সহজেই জানতে পারেন তার জন্য খোলা হয় ওয়েবসাইটও।
এদিন constitution75.com নামে ওই ওয়েবসাইটের সূচনা করেন রাষ্ট্রপতি। ন্যায়, স্বতন্ত্রতা, ক্ষমতা ও বন্ধুত্বের আদর্শের উপরই ভিত্তি করে সংবিধান তৈরি হয়েছে বলে ভাষণে উল্লেখ করেন রাষ্ট্রপতি। ৭৫ তম সংবিধান দিবস স্মরণে কয়েন ও স্ট্যাম্পও প্রকাশ করেন মুর্মু।
সোমবার শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই বিরোধীদের নিশানা করেন প্রধানমন্ত্রী। জনগণের থেকে প্রত্যাখ্যাত হয়ে সংসদে বিরোধীরা হাঙ্গামা করছে বলে অভিযোগ করেন তিনি। অধিবেশন শুরু হতেই হই হট্টগোল শুরু করে বিরোধীরা। এরপরে দুই কক্ষের অধিবেশনই ২৭ নভেম্বর পর্যন্ত মুলতুবি করা হয়।
#WATCH | Delhi: President Droupadi Murmu releases 2 books related to the Constitution of India on the occasion of 75 years of the Constitution of India at Samvidhan Sadan. pic.twitter.com/AxdQWbt5sN
— ANI (@ANI) November 26, 2024
মঙ্গলবার শাসকদলকে খোঁচা দিয়ে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব বলেন, "সংবিধান মেনে চললে তবেই সত্যিকারের উদযাপন মানায়। উত্তরপ্রদেশের সম্ভলে সরকারের কৃতকর্মের জেরে প্রাণহানি হয়েছে। এমন সময় কিনা সংবিধানের উদযাপন করা হচ্ছে।" সংবিধান রক্ষার লড়াই চলবে বলে সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।
মঙ্গলবার রাহুল গান্ধীকে নিশানা করতে ছাড়লেন না বিজেপি নেতা অমিত মালব্য। সেন্ট্রাল হলে এদিন জাতীয় সঙ্গীতের সময় রাহুল মনোযোগী ছিলেন না বলে অভিযোগ করলেন বিজেপি নেতা। এক্স হ্যান্ডেলে ভিডিয়ো শেয়ার করে তিনি বলেন, "৫০ সেকেন্ডের জন্যও রাহুল মনোযোগী থাকতে পারেন না।"
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications