Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

থার্ড ওয়েভের তান্ডব শুরু! মেট্রো শহরগুলিতে omicron er বাড়বাড়ন্ত দেখে সতর্ক করলেন এনকে আরোরা

ভারতে করোনার থার্ড ওয়েভ কার্যত (Corona third wave) দরজায় কড়া নাড়ছে! বিভিন্ন মেট্রো সিটিতে ভয়ঙ্করভাবে বাড়ছে সংক্রমণ। করোনা মোট সংক্রমণের ৭৫ শতাংশ ঘটনায় ওমিক্রন থেকে আসছে। এমনটাই জানিয়েছেন কোভিড টাস্ক ফোর্সের আধিকারিক ডাক্

ভারতে করোনার থার্ড ওয়েভ কার্যত (Corona third wave) দরজায় কড়া নাড়ছে! বিভিন্ন মেট্রো সিটিতে ভয়ঙ্করভাবে বাড়ছে সংক্রমণ। করোনা মোট সংক্রমণের ৭৫ শতাংশ ঘটনায় ওমিক্রন থেকে আসছে। এমনটাই জানিয়েছেন কোভিড টাস্ক ফোর্সের আধিকারিক ডাক্তার এনকে আরোরা ((Dr. NK Arora)।

করোনার থার্ড ওয়েভের তান্ডব শুরু!

তাঁর দাবি, ভারতে স্পষ্ট করোনার থার্ড ওয়েভ আছড়ে পড়েছে। এই অবস্থায় ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিনেশন পুরোপুরিভাবে সুরক্ষিত বলেও দাবি এনকে আরোরার।

ভারতে ব্যাপক ভাবে বাড়ছে ওমিক্রনের সংখ্যা। কার্যত প্রত্যেক দিনই বদলে যাচ্ছে আক্রান্তের সংখ্যা। দেশের একাধিক বড় শহর থেকেই সবথেকে বেশি ওমিক্রন সংক্রমণের খবর। এমনটাই মত কোভিড টাস্ক ফোর্সের আধিকারিক ডাক্তার এনকে আরোরার। এই বিষয়ে বেশ কিছু বিশ্লেষণও করেছেন তিনি।

এনকে আরোরার মতে, দেশে ওমিক্রনের মোট সংক্রমণের ৭৫ শতাংশ দিল্লি, মুম্বই এবং কলকাতা থেকে পাওয়া যাচ্ছে। ফলে এখন থেকে মানুষকে ভয়ঙ্করভাবে সাবধান থাকার কথা বলছেন ডাক্তারবাবু।

এনকে আরোরা দেশে করোনা ভ্যাকসিনেশন শুরু হওয়ার পর থেকেই কেন্দ্রের সঙ্গে জড়িত। National Technical Advisory Group on Immunization-এর ডক্টর আরোরা বলেন, দেশে জিনোম সিকোয়েন্স করে যতগুলি ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়েছে এর ১২ শতাংশ ওমিক্রন সংক্রমণ।

কিন্তু গত কয়েক সপ্তাহ আগেও এই অনুপাত ২৮ শতাংশের কাছাকাছি পৌঁছে গিয়েছিল বলে দাবি ডাক্তারবাবু। তিনি এক সাক্ষাৎকারে আরও জানাচ্ছেন, তবে এই অবস্থায় করোনার অন্য ভ্যারিয়েন্টের থেকে অনেক বেশি ছড়াচ্ছে এই ওমিক্রন। এর মধ্যে দেশের রয়েছে দেশের একাধিক বড় মেট্রো সিটি। তালিকায় রয়েছে দিল্লি, মুম্বই এবং কলকাতা। এই সমস্ত শহরগুলিতে ওমিক্রনের ৭৫ শতাংশ সংক্রমণ ঘটেছে।

ভারতে ব্যাপক ভাবে ছড়াচ্ছে ওমিক্রন। এখনও পর্যন্ত ১৭০০-এরও বেশি ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। এর মধ্যে সবথেকে বেশি সংক্রমণ ঘটেছে মহারাষ্ট্রে। সেখানে ৫১০টি মামলা সামনে এসেছে। এরপরেই রয়েছে দিল্লি।

অরোরার দাবি, ভারতে থার্ড ওয়েভ আছড়ে পড়েছে তা স্পষ্ট। ডেল্টা সহ অন্যান্য ভ্যারিয়েন্ট থাকলেও তবে দেশে এই মুহূর্তে সবথেকে ছড়াচ্ছে ওমিক্রন। উল্লেখ্য, গিত কয়েকদিন আগেই এক আধিকারিক জানিয়েছেন, ভারতে ডেল্টার জায়গা নিয়েছে ওমিক্রন। আর সেটাই কার্যত এদিন শোনা গেল National Technical Advisory Group on Immunization-এর সদস্যের মুখে।

অন্যদিকে ডক্টর অরোরার দাবি, এই অবস্থায় বাচ্ছাদের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্তটা খুব গুরুত্বপূর্ণ ছিল। অন্যদিকে বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্তকেও স্বাগত জানান তিনি। তাঁর মতে, ওমিক্রনের কারনে চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। আর সেখানে দাঁড়িয়ে এই বুস্টার ডোজের প্র্যজনিতা ছিল বলেই দাবি তাঁর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+