দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা, হাজিরা নিয়ে নতুন নির্দেশিকা সিবিএসই-র

সিবিএসই-র ছাত্রছাত্রীদের জন্য নতুন নির্দেশিকা। কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এবার থেকে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসতে গেলে ক্লাসে ৭৫ শতাংশ উপস্থিতি ছাত্রছাত্রীদের থাকতেই হবে।

সিবিএসই-র ছাত্রছাত্রীদের জন্য নতুন নির্দেশিকা। কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এবার থেকে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসতে গেলে ক্লাসে ৭৫ শতাংশ উপস্থিতি ছাত্রছাত্রীদের থাকতেই হবে।

৭৫ শতাংশ উপস্থিতি জরুরি

৭৫ শতাংশ উপস্থিতি জরুরি

সিবিএসই তাদের পাঠানো সর্বশেষ বিজ্ঞপ্তিতে স্কুলগুলিকে নির্দেশ দিয়েছে, ছাত্রছাত্রীদের উপস্থিতি হিসেব করতে। ২০২০-তে যাঁরা দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা দেবে, তাঁদের জন্য এই নির্দেশিকা কার্যকর করতে বলেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রছাত্রী যাঁদের উপস্থিতি ৭৫ শতাংশের কম রয়েছে, তাঁদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া যাবে না।

পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি

পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি

সিবিএসই-র বোর্ডের পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি। যেসব ছাত্রছাত্রীর পর্যাপ্ত উপস্থিতি থাকবে, তাঁদেরই কেবলমাত্র অ্যাডমিট কার্ড দেওয়া হবে বলে জানানো হয়েছে। যেসব ছাত্রছাত্রীর উপস্থিতির হার কম, তাঁদের তালিকা আঞ্চলিক অফিসে পৌঁছে দিতে হবে। সেখান থেকেই ৭ জানুয়ারি কিংবা তার আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উপস্থিতি কম হলে দিতে হবে নির্দিষ্ট কারণ

উপস্থিতি কম হলে দিতে হবে নির্দিষ্ট কারণ

যদি কোনও ছাত্রছাত্রীর উপস্থিতি কম থাকে, পাশাপাশি উপস্থিতি কমের জন্য যদি কোনও নির্দিষ্ট কারণ থেকে তাকে, তাহলে সেই সংক্রান্ত নথি কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে ৭ জানুয়ারির মধ্যে। নির্দিষ্ট সময়ের পরে কোনও আবেদনই বিবেচনা করা হবে না।

২০২০-তে নতুন পদ্ধতি অনুসরণ

২০২০-তে নতুন পদ্ধতি অনুসরণ

২০২০ থেকে সিবিএসই বোর্ড পরীক্ষায় বেশ কিছু নতুন পদ্ধতির অনুসরণ করা হচ্ছে। যার মধ্যে রয়েছে টু-লেবেল ম্যাথ। প্রশ্নপত্রে ৩৩ শতাংশ অপশন রাখা হবে। চিন্তা দক্ষতার ওপর বেশি প্রশ্ন রাখা হবে। থিওরি পরীক্ষা হবে ১০০ নম্বরের জায়গায় ৮০ নম্বরের। অভ্যন্তরীণ মূল্যায়নের জন্য ২০ নম্বর রাখা হয়েছে। কোনও প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট থাকছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+