74th Republic Day: অস্ত্রভাণ্ডার ভরে উঠেছে ভয়ঙ্কর সব অস্ত্র দিয়ে, প্রজাতন্ত্র দিবসে কাদের দেখা মিলবে জেনে নিন
প্রজাতন্ত্র দিবসে সামরিক শক্তি প্রদর্শন করবে দেশ
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি চলছে। কাজেই এবারের প্রজাতন্ত্র দিবসও তাই একটু বিশেষ হতে চলেছে। এবারের প্রজাতন্ত্র দিবসে রাজপথে দেখা মিলবে অত্যাধুনিক সব সমরাস্ত্রের। ভারত তার অত্যাধুনিক অস্ত্র ভান্ডার নিয়ে হাজির হবে রাজপথে। সমরাস্ত্রে ভারত যে কোনও অংশে পিছিয়ে নেই সেটা জানাতেই রাজপথে নামবে অত্যাধুনিক সব সমরাস্ত্র।

৭৪ তম প্রজাতন্ত্র দিবস
এবছর ৭৪-তম প্রজাতন্ত্র দিবস উদযাপন হবে এবার রাজপথে। তার জন্য বিশেষ আয়োজন করা হচ্ছে দিল্লির রাজপথে। যার নাম এখন কর্তব্য পথ। এই কর্তব্য পথ ইতিমধ্যেই কড়া নজরদারিতে সেজে উঠেছে। রাস্তায় পড়েছে রঙের পরত। সেই সঙ্গে রাস্তার দুধারের বাগান নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। গাছগুলি ছেঁটে ফেলা হয়েছে ভাল করে। আশপাশের ভবনগুলিকেও সাজিয়ে তোলা হচ্ছে। বসানো হয়েছে আলো। নিরাপত্তায়ও জোর দেওয়া হয়েছে। প্রতিদিনই প্রায় মহড়া চলছে রাজপথে।

অস্ত্র প্রদর্শন
এবারের প্রজাতন্ত্র দিবসকে বিশেষ গুরুত্ব দিচ্ছে মোদী সরকার। স্বাধীনতা ৭৫ বছর উদযাপন করা হচ্ছে। স্বাধীনতার ৭৫ বছরে ভারত কতটা সমরাস্ত্রে শক্তিশালী হয়েছে তা জানান দিতে সেদিন রাজপথে নামবে একের পর এক মারণাস্ত্র। ২৫ পাউডার গান, ১০৫এমএম ইন্ডিয়ান ফিল্ড গান, নাগ মিসাইল সিস্টেম, বিএমপি-২, একের পর এক দেশিয় প্রযুক্তিতে তৈরি মারণাস্ত্রের প্রদর্শন করা হবে কর্তব্য পথে। এছাড়াও অগ্নি-৩ মিসাইল তো রয়েইছে। সেনা বাহিনীর পাশাপাশি নৌসেনাও এদিন শক্তি প্রদর্শন করবে। সেই সঙ্গে বায়ুসেনাও শক্তিপ্রদর্শন করবে।

৩২০০০ টিকিট বিক্রি
প্রজাতন্ত্র দিবস দেখার জন্য দর্শকদের বসার জায়গা প্রতিবারই করা হয়ে থাকে। এবারও তা করা হয়েছে। তবে এবার বেশি সংখ্যক আসনের ব্যবস্থা করা হয়েছ। ইতিমধ্যেই অনলাইনে ৩২০০০ টিকিট বিক্রি করা হয়ে গিয়েছে। অসংখ্য মানুষ টিকিট স্বাধীনতার ৭৫ বছরের এই প্রজাতন্ত্র দিবসের সাক্ষী থাকতে চান। একাধিক অস্ত্রের পাশাপাশি বিপুল সামরিক শক্তিও এদিন প্রদর্শন করবে। সেকারণে এবার নিরাপত্তাতেও বিশেষ জোর দেওয়া হচ্ছে রাজপথের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে।

কড়া নজরদারি
এবারে প্রজাতন্ত্র দিবসে জঙ্গিরা নিশানা করতে পারে। গোয়েন্দারা এই নিয়ে সতর্ক করেছে । তারপরেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়েফেলা হয়েছে গোটা এলাকা। কড়ানজরদারি চলছে। ড্রোনের সাহায্যেও নজরদারি চালানো হচ্ছে রাজপথে। দিল্লি সীমানাগুলিতে চলছে নাকা তল্লাশি। সেই সঙ্গে দিল্লির শহরের একাধিক জায়গায় চলছে তল্লাশি অভিযান। ২৬ জানুয়ারি পর্যন্ত চরম সতর্কতা জারি করা হয়েছে দিল্লি চত্ত্বরে।












Click it and Unblock the Notifications