দেশকে ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পৌঁছে দেওয়ার স্বপ্নকে সংকল্প করতে আহ্বান প্রধানমন্ত্রী মোদীর
স্বাধীনতা দিবসের দিন লাল কেল্লার মঞ্চ থেকে ফের একবার দেশকে অর্থনৈতিক দিক দিয়ে আরও শক্তিশালী করার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
৭৩তম স্বাধীনতা দিবসের দিন লাল কেল্লার মঞ্চ থেকে ফের একবার দেশকে অর্থনৈতিক দিক দিয়ে আরও শক্তিশালী করার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন লালকেল্লার ভাষণ দেশের আগামী দিন কেমন হতে চলেছে তার একটি রূপরেখা নির্ণয় করেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি কোন পথে দেশবাসীকে এগোতে হবে তারও কিছুটা আভাস দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এখন সারা বিশ্ব ভারতের সঙ্গে বাণিজ্য করার জন্য মুখিয়ে রয়েছে। কারণ এই সরকার স্থায়ী সরকার এবং আমরা মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে অগ্রগতির দিকে এগোচ্ছি। এই প্রসঙ্গে অর্থনৈতিক উন্নতির কথা উল্লেখ করেন তিনি।
কিছুদিন আগে মোদী দেশের অর্থনীতিকে ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছে দেওয়ার লক্ষ্য স্থির করেছেন। সেই প্রসঙ্গে তিনি বলেন পাঁচ ট্রিলিয়ন ডলার অর্থনীতি আমার লক্ষ্য। প্রত্যেক ভারতবাসীর কাছে আমার আবেদন যাতে তাঁরা দেশ গড়ার কাজে হাত লাগান।
মোদীর কথায়, অনেকেই মনে করছেন পাঁচ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পৌঁছে যাওয়া অত্যন্ত কঠিন কাজ। এবং আমিও সেটা মানি। তবে যদি আমরা কঠিন লক্ষ্য নিয়ে না এগোই তাহলে বড় সাফল্য কীভাবে আসবে? আর সেজন্যই বড় লক্ষ্য স্থির করে আমাদের এগোতে হবে। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী।
তাঁর কোথায় স্বাধীনতার পরের সাত দশকে আমরা দেশের অর্থনীতিতে ২ ট্রিলিয়ন ডলার করতে পেরেছি। আর গত পাঁচ বছরে ২০১৪ থেকে ২০১৯ এর মধ্যে আমরা আরও এক ট্রিলিয়ন ডলার বাড়িয়ে নিতে পেরেছি। যার ফলে আমার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। এবং আমি মনে করছি আমরা সকলে একযোগে কাজ করলে ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পৌঁছনো সম্ভব।
প্রধানমন্ত্রীর কথায়, দেশের প্রত্যেক নাগরিক তাঁর নিজের মতো করে অর্থনীতিতে অবদান রাখলে এই লক্ষ্য কঠিন হলেও অসম্ভব নয়। এক্ষেত্রে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
[সারা দেশে পালিত ৭৩তম স্বাধীনতা দিবস, দেখুন ছবি একনজরে]












Click it and Unblock the Notifications