পায়ে হাত দিয়ে নারায়ণ মূর্তির প্রণাম, রতন টাটা দিলেন সতর্কবার্তা

টিইওকন মুম্বই ২০২০ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হল দেশের খ্যানমানা শিল্পপতি রতন টাটাকে। এদিন রতন টাটার হাতে এই পুরস্কার তুলে দেন নারায়ণ মূর্তি।

টিইওকন মুম্বই ২০২০ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হল দেশের খ্যানমানা শিল্পপতি রতন টাটাকে। এদিন রতন টাটার হাতে এই পুরস্কার তুলে দেন নারায়ণ মূর্তি। এই পুরস্কার তুলে দেওয়ার সময় তিনি রতন টাটার পায়ে হাত দিয়ে প্রণাম করেন।

রতন টাটার সতর্কবার্তা

রতন টাটার সতর্কবার্তা

রতন টাটা মুম্বইয়ের টিইওকন অ্যাওয়ার্ড ফেস্টিভফ্যালে স্টার্টআপ বিনিয়োগকারীদের সতর্ক করে বলেছিলেন যাঁরা পেশা ডুবিয়ে গায়েব হয়ে যাবেন, এমন বিনিয়োগকারীরা দ্বিতীয় বা তৃতীয় সুযোগ পাবেন না। সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, পুরনো ধাঁচের ব্যবসাগুলি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। আর উদ্ভাবনী সংস্থাগুলির তরুণ প্রতিষ্ঠাতারা ভারতীয় ব্যবসায় ভবিষ্যতে নেতা হবেন।

ব্যবসায় নৈতিকতা বজায় রাখার ডাক

ব্যবসায় নৈতিকতা বজায় রাখার ডাক

ই-কমার্স সংস্থা স্ন্যাপডিলে বিনিয়োগকারী টাটা বলেছেন, ব্যবসার ক্ষেত্রে নৈতিকতা বজায় রাখতে হবে। রাতারাতি চমকানোর উপায় এড়িয়ে চলা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। রতন টাটা আরও বলেছেন, স্টার্টআপ সংস্থাগুলির জন্য গাইডেন্স, পরামর্শ, নেটওয়ার্কিং এবং স্বীকৃতি প্রয়োজন।

নারায়ণ মূর্তির পরামর্শ

নারায়ণ মূর্তির পরামর্শ

ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি বলেন, পেনশন তহবিল এবং ব্যাঙ্কগুলিরও উচিত ভারতীয় স্টার্টআপ সংস্থাগুলিতে বিনিয়োগ করা। শুধুমাত্র নির্বাচিত বিনিয়োগকারীদের ভিত্তিতে একটা ইতিবাচক পরিবেশ তৈরি করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

রতন টাটার পায়ে হাত দিয়ে প্রণাম

রতন টাটার পায়ে হাত দিয়ে প্রণাম

নারায়ণ মূর্তি রতন টাটার পায়ে হাত দিয়ে প্রণাম করেন। যা সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হয়েছে। ব্যবসা ও সংস্কৃতির সর্বোত্তম উদাহরণ বলে মম্তব্য করেছেন অনেকেই। অনেকে আবার ছবিটিকে সেরা ছবি বলে বর্ণনা করেছেন।

নারায়ণ মূর্তির পরিচয়

নারায়ণ মূর্তির পরিচয়

নারায়ণ মূর্তির পুরো নাম নাগভারা রামা রাও নারায়ণ মূর্তি। ১৯৪৬ সালের ২০ অগাস্ট কর্নাটকের চিক্কাবলাপুরে এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। স্কুলের পড়া শেষ করার পর তিনি মহীশূর বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রি অর্জন করেন। এরপর কানপুর আইআইটি থেকে এমটেক করেন। পড়াশোনা করার সময় আর্থিক সংকটে পড়েছিলেন তিনি। সেই ঘটনাকে স্মরণ করে তিনি নিজের নামে ফেলোশিপ চালু করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+