ওমিক্রন সংক্রমণে ফের মৃত্যু ভারতে, মহারাষ্ট্রের পর রাজস্থানে প্রয়াত ৭৩ বছরের বৃদ্ধ

ওমিক্রন সংক্রমণে ফের মৃত্যু ভারতে, মহারাষ্ট্রের পর রাজস্থানে প্রয়াত ৭৩ বছরের বৃদ্ধ

ওমিক্রন সংক্রমণে ভারতে ফের মৃত্যু। এই নিয়ে দ্বিতীয় ব্যক্তিক মৃত্যু হল ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণে। রাজস্থানের উদয়পুরে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণে ৭৩ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মহারাষ্ট্রে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে সেটা মৃত্যুর পরে জানা গিয়েছিল ওমিক্রন সংক্রমণের কথা।

ওমিক্রন সংক্রমণে ফের মৃত্যু ভারতে, মহারাষ্ট্রের পর রাজস্থানে প্রয়াত ৭৩ বছরের বৃদ্ধের

দেশে বাড়তে শুরু করেছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে দেশে। ইতিমধ্যেই গোটা দেশে ১ হাজার পেরিেয় গিয়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। তারমধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। তার পরেই রয়েছে দিল্লি। তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান। কাজেই ওমিক্রন সংক্রমণের কথা মাথায় রেখে মোদী সরকার একাধিক পদক্ষেপ করতে শুরু করে দিয়েছে। কিন্তু তার মাঝেই পরপর ২ দিন দুই রাজ্যে ওমিক্রন সংক্রমণে ২ জনের মৃত্যু ভাবিয়ে তুলেছে মোদী সরকারকে।

গতকাল মহারাষ্ট্রে ওমিক্রন ভ্যারিেয়ন্টের সংক্রমণে মারা গিয়েছিলেন এক ব্যক্তি। যদিও তাঁর মৃত্যুর পর জানা যায় তিনি ওমিক্রন ভ্যারিেয়ন্টে আক্রান্ত। ওমিক্রন সংক্রমণে যে সেই ব্যক্তির মৃত্যু হয়েছে তা নিশ্চিত করেছে মহারাষ্ট্র সরকার। তারপরেই মহারাষ্ট্র সরকার করোনা বিধি কড়া করে। মুম্বইয়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা। বর্ষবরণের সব পার্টিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে নতুন করে মুম্বইয়ে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন টেলিভিশন তারকা অর্জুন বিজলানী। বলিউডে গতবারের মতই এবার ওমিক্রন ভ্যারিয়েন্ট থাবা বসিয়েছে। একের পর কতারকা ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমিত হয়েছেন।

মহারাষ্ট্রে এই ওমিক্রন আতঙ্কের মাঝেই আবার রাজস্থানে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যার জেরে নতুন করে উদ্বেগ বেড়েছে। রাজস্থানের উদয়পুরে ৭৩ বছরের এক বৃদ্ধ মারা গিয়েছেন ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণে তাঁর কো মরবিডিটি ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। সুস্থ হয়ে ওঠার পরেও পোস্ট কোভিড রিঅ্যাকশনে মৃত্যু হয়েছে তাঁর এমনই জানিয়েছেন চিকিৎসকরা।

ওমিক্রনকে কোনও ভাবেই হাল্কা করে না নেওয়ার কথা বারবার বলেছে হু। যদিও দক্ষিণ আফ্রিকার চিকিৎসকরা দাবি করেছিলেন ওমিক্রন ডেল্টার মত ঘাতক নয়। মৃদু উপসর্গ রয়েছে এই ভ্যারিয়েন্টের সংক্রমণে। বেশিরভাগ মানষই সহজে কাটিেয় উঠছেন ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ। কাজেই এই নিয়ে সেভাবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

কিন্তু যেভাবে ওমিক্রন ভ্যারিয়েন্ট সংক্রমণ ছড়াচ্ছে তাতে উদ্বেগে রয়েছে ভারত। ইতিমধ্যেই করোনা ভাইরাসের বুস্টার ডোজ শুরু করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৬০ বছরের উর্ধ্বে প্রবীণদের যাঁকের কো মরবিডিটি রয়েছে তাঁরা করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণে যাতে কাবু না হন সেকারণে বুস্টার ডোজ শুরু করতে চলেছে মোদী সরকার। নতুন বছর থেকেই শুরু হয়ে যাবে বুস্টারডোজের টিকাকরণ। সেই সঙ্গে ১৫ বছরের উর্ধ্বে যাঁরা রয়েছেন তাঁদের করোনা টিকাকরণ শুরু হয়ে যাবে ৩ জানুয়ারি থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+