মহারাষ্ট্রে করোনা আক্রান্ত ৭১৪ পুলিশকর্মী! তবুও জারি কোভিড ১৯ মোকাবিলায় দায়িত্ব পালন
মহারাষ্ট্রে ৭১৪ জন পুলিশকর্মী কোরোনা পজিটিভ৷ তাঁদের মধ্যে ৬৪৮ জনের চিকিৎসা চলছে৷ ৬১ জন সুস্থ হয়েছেন৷ ৫ জনের মৃত্যু হয়েছে৷ এছাড়া উদ্ধব ঠাকরের রাজ্যে সক্রিয় আক্রান্ত ১৩,৯৭৯ জন। যাতে এই সংক্রমণ আরও না ছড়ায় তার জন্য প্রাণপণ কাজ করে যাচ্ছেন মহারাষ্ট্রের পুলিশকর্মীরা। তবে মহারাষ্ট্র পুলিশের মধ্যে সংক্রমণ বাড়ায় চিন্তা বাড়িয়েছে সরকারের।

কোভিড ১৯-এর থাবা ক্রমেই জাঁকিয়ে বসেছে মহারাষ্ট্
কোভিড ১৯-এর থাবা ক্রমেই জাঁকিয়ে বসেছে মহারাষ্ট্রে। দেশের মধ্যে করোনার জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। ইতিমধ্যে সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৯ হাজারের গণ্ডি। এর মধ্যে সবথেকে ক্ষতিগ্রস্ত মুম্বই। তারপরেই সব থেকে বেশি সংখ্যক আক্রান্ত হয়েছে সেরাজ্যে দ্বিতীয় বৃহত্তম শহর পুনে।

মহারাষ্ট্রে ১৯ হাজার করোনা আক্রান্ত
মহারাষ্ট্রে ১৯ হাজার ৬৩ জন করোনা ভাইরাসে সংক্রমিত। ইতিমধ্যে মহারাষ্ট্র থেকে ৭৩১ জনের মৃত্যুর খবর মিলেছে। এর মধ্যে মুম্বই থেকে বেশি সংক্রমিতের খবর মিলেছে। মুম্বইতে এখন শ্মশানের নিস্তব্ধতা। মহারাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রয়েছে বাণিজ্যনগরীতেই। সেখানে ১২০০০-র বেশি জন করোনা আক্রান্ত হয়েছেন। সেখানে পাল্লা দিয়ে বাড়ছে ওই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে মৃত্যু হয়েছে অন্তত ৪৬২ জনের।

মুম্বইয়ের সব থেকে বড় আতঙ্ক
এছাড়া মুম্বইয়ের সব থেকে বড় আতঙ্কের কারণ এখন ধারাভিতে করোনার সংক্রমণ। ধারাভিতে ইতোমধ্যেই করোনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। ১০ লক্ষের বাসস্থান এই বস্তিতে দ্রুত করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এবং তা হলে মুম্বই তো বটেই, গোটা দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে বলে মত বিশেষজ্ঞদের।

করোনা আতঙ্কে ধারাভি
সূত্রের খবর, ঘনবসতি পূর্ণ এলাকা হওয়ায় ওই অঞ্চলে খুব তাড়াতাড়ি করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তাই কোনও ঝুঁকি না নিয়ে ওই বস্তি এলাকার পুরোটাই সিল করে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা ৫ বর্গকিলোমিটার এলাকা জুড়ে থাকা ওই বস্তিতে গা ঘেঁষাঘেঁষি করে থাকেন কমপক্ষে ১০ লক্ষ মানুষ, ফলে দ্রুত হারে ছড়াতে পারে সংক্রমণ।












Click it and Unblock the Notifications