দিল্লিতে নিজের ৭০ বছরের বৃদ্ধা মা-কে বেধড়ক মারল ছেলে
নিজের জন্মদাত্রী মায়ের সঙ্গ কেউ এমন করতে পারে তা কল্পনাও করা যায় না। নৃশংসতার একেবারে চরমে উঠে নিজের ৭০ বছরের বৃদ্ধা মা-কে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লিতে।
নয়াদিল্লি, ১০ ডিসেম্বর : নিজের জন্মদাত্রী মায়ের সঙ্গ কেউ এমন করতে পারে তা কল্পনাও করা যায় না। নৃশংসতার একেবারে চরমে উঠে নিজের ৭০ বছরের বৃদ্ধা মা-কে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লিতে।
ফেসবুকে জনৈক কুন্দন শ্রীবাস্তব নামে এক সমাজসেবী ছবি ও ভিডিও শেয়ার করার পরই ঘটনা সকলের সামনে এসেছে। বৃদ্ধা পূর্ব দিল্লির শাহদরা এলাকার বাসিন্দা। নিজের ছেলের হাতেই পিটুনি খেয়েছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, মার খেয়ে বৃদ্ধা মাটিতে পড়ে রয়েছেন। তাঁকে গায়ের চাদর সরাতে বলার পরই দেখা যাচ্ছে সারা গায়ে রক্ত লেগে রয়েছে। মেরে বৃদ্ধার মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, মহিলার নাম রাজেন্দ্ররী দেবী। তাঁর নাক-মুখ দিয়ে রক্ত ঝরিয়েছে নিজের গর্ভের সন্তান, নিজের ছেলে নন্দকিশোর। বৃদ্ধা দিল্লির শাহদরা এলাকার সুভাষ পার্কের ৮ নম্বর গলির বাসিন্দা। গত ২৪ নভেম্বর এই ঘটনা ঘটে।
ছেলে নন্দকিশোর মা-কে মেরে ফেলার লক্ষেই মারধর করে বলে অভিযোগ। যদিও ভাগ্যের জোরে বেঁচে যান তিনি। জানা গিয়েছে, মায়ের থেকে সমস্ত টাকা নিয়ে নিয়মিত মারধর করত নন্দকিশোর।
সমাজসেবী নন্দকিশোর জানিয়েছেন, এই ঘটনা সামান্য মারধরের ঘটনা নয়। মা-কে খুন করতেই গিয়েছিল ছেলে। এমনকী কোনও অভিযোগও দায়ের করতে দেয়নি। প্রতিবেশী অভিযোগ জানাতে গেলে তাদেরও হুমকি দিয়েছে সে।
আপাতত বৃদ্ধা রাজেন্দ্ররীদেবী হাসপাতালে চিকিৎসধীন। এবং অবশেষে ছেলে নন্দকিশোরকে গ্রেফতার করার পর তার ঠাঁই হয়েছে তিহার জেলে।












Click it and Unblock the Notifications