কর্ণাটকে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ল তাসের ঘরের মতো, মৃত ২, কংক্রিটের তলায় আটক অন্তত ৭০ জন

কর্ণাটকের ধারওয়াড়ের কুমারেশ্বর নগরে একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে অন্তত ৭০ জনের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে।

কর্ণাটকের ধারওয়াড়ের কুমারেশ্বর নগরে একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে অন্তত ৭০ জনের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকার্য চলছে। ইতিমধ্যে ২জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। একটি বাসস্ট্যান্ডের সামনে দুর্ঘটনাটি ঘটেছে। অন্তত ১০টি অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো ব্যবহার করা হয়েছে।

তাসের ঘরের মতো, মৃত ১, কংক্রিটের তলায় আটক অন্তত ৭০ জন

বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তবে বহু লোক এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে। এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ এই ঘটনা ঘটে।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী বলেছেন, বিল্ডিং পড়ে যাওয়ার খবরে মর্মাহত হয়েছি। মুখ্যসচিবকে গোটা ঘটনা দেখতে বলেছি। উদ্ধারকার্য যাতে তাড়াতাড়ি করা যায় তা দেখতে নির্দেশ দিয়েছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+