রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী সংখ্যা ৭২! কী বলছেন আধিকারিকরা
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী সংখ্যা ৭২! কী বলছেন আধিকারিকরা
রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু ও বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচনে শুধু তাঁরা দুজন মনোনয়ন জমা দেননি। আরও ৭০ জন প্রার্থী রাষ্ট্রপতি হওয়ার জন্য মনোনয়ন জমা দিয়েছেন বলে রাজ্যসভার সচিবালয়ের আধিকারিকরা জানিয়েছেন। দায়িত্বে থাকা আধিকারিকরা এই ৭২ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই করছেন বলে জানা গিয়েছে।

আইন অনুসারে একজন প্রার্থীর মনোনয়নের প্রস্তাবক হিসেবে কমপক্ষে ৫০ জন নির্বাচিত প্রার্থীর স্বাক্ষর প্রয়োজন। এছাড়াও আরও ৫০ জন নির্বাচিত প্রার্থী প্রয়োজন, যাঁরা প্রস্তাবকে সমর্থন করবে। একজন নির্বাচিত প্রার্থী শুধু একটি মনোনয়নপত্রের জন্য প্রস্তাবক বা সমর্থনকারী হতে পারেন। নির্বাচনের জন্য নিরাপত্তা আমানত হিসেবে ১৫ হাজার টাকা জমা দিতে হবে। মনোনয়নের আগে বা মনোনয়নের সময় এই টাকা জমা দেওয়া যায়। সরাসরি সরকারি কোষাগারে এই আমানত জমা দেওয়া যায়। তবে এক্ষেত্রে মনোনয়নের আগে জমা দিতে হবে। একজন প্রার্থী সর্বোচ্চ চারটি মনোয়ন জমা করতে পারবেন।
আধিকারিকরা বলেছেন, দ্রৌপদী মুর্মু ও যশোবন্ত সিনহা উভয়ের মনোনয়নেই সংশ্লিষ্ট শিবিরের বিভিন্ন নির্বচিত প্রার্থী চার সেট দাখিল করেছেন। অন্য প্রার্থীদের ক্ষেত্রে এই ধরনের প্রস্তাবক বা সমর্থনকারী পাওয়ার সম্ভাবনা কম। বাকি প্রার্থীদের ক্ষেত্রে এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শেষ পর্যন্ত দুই প্রধানপ্রার্থী যশোবন্ত সিনহা ও দ্রৌপদী মুর্মুর মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।
এনডিএ তাদের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে সাঁওতাল নেত্রী দ্রৌপদী মুর্মুকে বেছে নিয়েছেন। তিনি আগে ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন। দলিতদের, আদিবাসীদের দাবিতে সরব হতেই তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন। সেখান থেকে তিনি এখন রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হয়ে উঠেছেন। এনডিএ-র পাশাপাশি বহুজন সমাজ পার্টি, বিজু জনতা দল দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে সমর্থন জানিয়েছে।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা বিরোধীদের রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। তবে বিরোধীদের যশবন্তের আগে পছন্দের তালিকায় ছিলেন, ফারুক আবদুল্লাহ, শরদ পাওয়ার ও গোপালকৃষ্ণ গান্ধী। কিন্তু তিন জনেই বিরোধীদের প্রস্তাব খারিজ করে দেন। এরপর বিরোধীরা যশবন্ত সিনহার কাছে প্রস্তাব রাখেন। যশবন্ত সিনহা এনডিএ সরকারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। ২০২১ সালের মার্চে বাংলায় বিধানসভা নির্বাচনের ঠিক আগে তিনি বিজেপি ছেড়ে তৃণমলে যোগ দেন। বিরোধীদের রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার আগে তিনি তৃণমূল ছেড়ে দেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications