মুম্বইয়ের ধারাভীতে ম্যানহোলে পড়ে ৭ বছরের বালকের মৃত্যু

ফের ম্যানহোলে পড়ে মৃত্যুর ঘটনা ঘটল বাণিজ্যনগরীতে। বর্ষার শুরু থেকেই প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত শহর। অধিকাংশ এলাকাই জলমগ্ন হয়ে পড়েছে।

ফের ম্যানহোলে পড়ে মৃত্যুর ঘটনা ঘটল বাণিজ্যনগরীতে। বর্ষার শুরু থেকেই প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত শহর। অধিকাংশ এলাকাই জলমগ্ন হয়ে পড়েছে। বাধ্য হয়ে জল বের করতে রাস্তার মধ্যে থাকা ম্যানহোল গুলি খুলে দিতে হয়েছে দেশের বৃহত্তম এবং ধনী পুরসভাকে। আর এতেই বেড়েছে বিপত্তি।

মুম্বইয়ের ধারাভীতে ম্যানহোলে পড়ে ৭ বছরের বালকের মৃত্যু

এক সপ্তাহে পর পর তিনটি মৃত্যেুর ঘটনা ঘটেছে শহরে। গতকালই মুম্বইয়ের ধারাভীতে খোলা মুখ ড্রেনে পড়ে মৃত্যু হয়েছে সাত বছরের এক বালকের। ধারাভীর রাজীব গান্ধী কলোনিতে ঘটেছে এই দুর্ঘটনা। পুলিস গিয়ে কিশোরকে উদ্ধার করলেও শেষ রক্ষা করা যায়নি। সিওন হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকি‌ৎসকরা।

১০ জুন এরকমই একটি ঘটনা ঘটেছিল গোরেগাঁওয়ে। দেড় বছরের এক শিশু খোলা মুখ ড্রেনে পড়ে তলিয়ে যায়। এখনও তার দেহ খুঁজে পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেেড দেখা গেছে রাতে বাড়ির বাইরে েখেলা করতে করতে খোলা মুখ ড্রেনে পড়ে যায় শিশুটি। পুরসভার গাফিলতির অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। এমসির পক্ষ থেকে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করা হলেও কোনও খোঁজ মেলেনি। মনে করা হচ্ছে খোলা মুখ ড্রেনে পড়ে যাওয়ার পর জলের তোড়ে শিশুটি আরব সাগরে তলিয়ে গিয়েছে।

তার কয়েকদিন পড়েই গত শুক্রবার ১২ বছরের এক কিশোর ঠিক এক ভাবে খোলা মুখ ড্রেনে পড়ে গিয়ে তলিয়ে যায়। ওরলির কস্টাল রোডে ঘটেছিল দুর্ঘটনাটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+