স্কুলের মাইনে না দেওয়ায় ৭ বছরের বালককে পিটিয়ে খুন করল শিক্ষক

স্কুলের মাইনে না দেওয়ায় ৭ বছরের বালককে পিটিয়ে খুন করল শিক্ষক
বারেলি, ১৭ ডিসেম্বর : শিক্ষকের বেধড়ক মারের চোটে মৃত্যু হল সাত বছরের ক্ষুদে পডুয়ার। অপরাধ স্কুলের মাইনে দিতে না পারেনি তার মা-বাবা। উত্তরপ্রদেশের বারেলিতে এই ঘটনায় হতবাক সকলেই।

সিনিয়ার পুলিশ আধিকারিক এমপি সিং জানিয়েছেন, অভিযোগ করা হয়েছে, সকাল ১১ টা নাগাদ অভিযুক্ত শিক্ষক সাত বছরের আরজের মাথা দেওয়ালে সজোরে ঠুকে দেন। আরজের নাক দিয়ে গলগল করে রক্ত বেরতে শুরু করে। স্কুল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ আরজকে হাসপাতালে নিয়ে যায়। খবর দেওয়া হয় আরজের বাবা-মাকে। তবে কী ঘটনা ঘটেছে তা লুকিয়ে বলা হয়, আরজ অসুস্থ, তাঁরা যেন এসে ছেলেকে স্কুল থেকে নিয়ে যান।

আরজের মা-বাবা যখন আসেন তখন আরজ সংজ্ঞাহীন ছিল। এর কয়েক মুহূর্তের মধ্যেই মৃত্যু হয় তার। ময়নাতদন্তে জানা গিয়েছে, মাথায় গভীর চোটের কারণেই মৃত্যু হয়েছে আরজের।

এর পরেই স্কুল ও স্থানীয় থানার সামনে বিক্ষোভে ফেটে পড়ে জনতা। নানকারা গ্রাম যেখানে আরজ মা-বাবার সঙ্গে থাকত, সেখানকার বাসিন্দারা, আরজের বাবা-মা ও স্কুলের অন্য়ান্য ছাত্রীছাত্রীদের অভিভাবকরা স্কুলের অধ্যক্ষের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে। এই ঘটনায় স্কুলের ম্যানেজোরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+